ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

যাচাই করার অভ্যাস ছিলো, যাদের সৌভাগ্য, শশী উঁচু থেকে উচ্চতর হতো--তাদের সহযোগিতা প্রদান করতো) এ দৃশ্য থেকে উপলব্ধি করতে সক্ষম হলো যে, এই নবোখিত ও উদীয়মান শক্তি থেকে দূরে থেকে আপন পর্দার অন্তরালে জীবন যাপন করা তাদের জন্য মঙ্গলজনক হবে না। অন্য দিকে তাদের জন্য নিজেদের রাজ্য, জাঁকজমক ও গদী, খান্দানী জীবন- ধারা, উপজাতীয়---আচার-ব্যবহার ও প্রথা-প্রচলন থেকে সম্পর্কছ্যত হওয়াটাও অত্যন্ত কঠিন ব্যাপার ছিলো। এসব উপজাতীয় রীতিনীতিতে ইসলামী শরী'আত ও শরী“আতের ‘উলামায়ে কিরামের কোনই কার্যকর ভূমিকা ছিলো না। এমনকি এর মধ্যে ধর্ম ও রাজনীতির জাহেলী এবং খুস্টীয় ইউরোপের মূলনীতিই চলছিলো, আর তা হলো “আল্লাহর যা প্রাপ্য তা আল্লাহকে দাও এবং সীজারের যা প্রাপ্য তা সীজারকে দাও।” ধর্ম তাদের নিকট শুধুমান্ত্র ইবাদত-বন্দেগী ও কতকগুলি ফেকাহ ভিত্তিক মসলা-মাসায়েল পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। এ সবের ব্যাখ্যা ও শিক্ষাদান করাও সমস্ত মৌলভীদের দায়িত্বে ছিলো, যারা মসজিদের ইমাম ও মাদরাসাসমূহের শিক্ষক-মু'আল্িম ছিলেন। এ সমস্ত মসলা-মাসায়েল ছাড়া আর যত অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়াদি ছিলো, অধিকন্তু শাসন ব্যবস্থা সংক্রান্ত অধিকার ও ক্ষমতা সবই আমীর-ওমরা ও সর্দারের ইখতিয়ারাধীন ছিলো যা তাদের বাপ-দাদাদের আমল থেকেই উত্তরাধিকার সূত্রে চলে আসছিলো । তারা এসব ইখতিয়ার তলোয়ার ও বাহুবলের সাহায্যেই লাভ করেছিলো । এ সমস্ত লোক অত্যন্ত দ্বিধা-দ্বন্দের ভেতর দিয়ে সৈয়দ সাহেবের খেদ- মতে গিয়ে হাযির হয়। একদিকে ব্যক্তিগত লাভালাভ, মুনাফা, ব্যক্তিগত সুযোগ-সুবিধা, জাহিলী যুগের অভ্যাস ও উপজাতীয় রীতিনীতি যেমন ছিলো, তেমনি অন্যদিকে ছিলো এই নতুনতর শক্তি যার ভেতরে ধর্মীয় ও রাজ- নৈতিক দু'টো রং-ই বিরাজমান ছিলো এবং এর শক্তি প্রতিপত্তি ও খ্যাতি দিন দিন বেড়ে চলেছিলো। সাধারণভাবে সবাই ছিলো এর দিকে আকৃষ্ট ও ধাবমান। তারা দেখল যে, যদি তারা এমত সুযোগে যথাসম্ভব সত্বর অগ্রভিযানের দ্বারা কাজ আদায় করতে না পারে তবে জীবনের চলার পথের কাফেলায় পিছে পড়ে যাবেএবং বহু পেছনের কাতারে তাদের জায়গা মিলবে । তৃতীয়ত, এই চিন্তা তাদের মনে অনুক্ষণ জাগরূক ছিলো যে, এর ফলে ঈমান যখন জাগলো ১০৩ www.almodina.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।