€ সৎপথে ) ব্যয় করে, বন্ধু-বান্ধবকে সাহায্য করে, ফিতনা-ফাসাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে-তবে তার শয়ন ও জাগরণ সব কিছুর বিনিময়ে ছওয়াব লেখা হবে। কিন্ত যে ব্যক্তি অহমিকা, লোক দেখানো ও লোক সমাজে খ্যাতি ও প্রসিদ্ধি পাবার আশায় যুদ্ধ করে, ইমাম (শাসক, নেতা ও আমীর )-এর বিরোধিতা করে, দুনিয়ার বুকে অশান্তি ও বিপর্যয় সৃন্টি করে তবে তার প্রাপ্য অংশ- টুকুও সে পাবে না।”১ এছাড়া আরও বহবিধ কুরআনুল করীমের আয়াত ও অনেক হাদীছ এ অধ্যায়ে এসেছে যাতে ইমাম নিযুক্তি এবং তার আনুগত্যের ভেতর কোনই সন্দেহের অবকাশ থাকে না। এ জামা'আতের সবচেয়ে বড় বৈশিল্ট্য ও মর্যাদা এটাই ছিলো যে, তা ইসলামের এমন একটা বড় রকমের রোকন যাকে মুসলমানেরা দীর্ঘকাল থেকে ভুলেই বসেছিলো_ নতুন করে জন্ম দেয়। ১২৪২ হিজরীর ১২ই জমাদিউ*ছ-ছানীর রূহস্পতিবার দিন ভারতবর্ষের নৈতিক পরিশুদ্ধি ও ধর্মীয় পুনরুজ্জীবনবাদের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো যখন সাধারণ মুসলমান, “উলামা ও মাশায়েখে কিরাম, উপজাতীয় খান ও সর্দার সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হাতে ইমামতের বায়'আত গ্রহণ করে এবং ইসলামী শরী“আতের বিধি-বিধানের ক্ষেত্রে তাঁর সাবিক আনুগত্য, সন্ধি ও যুদ্ধ প্রতিটি অবস্থায় তার নির্দেশের সামনে মাথা পেতে দেওয়ার অঙ্গীকারে আবদ্ধ হয় এবং তাঁকে যথাযথ নিয়মে আমীর ও মুসলমানদের ইমাম হিসাবে মেনে নেওয়া হয়। দ্বিতীয় দিন €১৩ই জমাদিউচ্ছানী ) সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর নামে জুম'আর খুতবা পাঠ করা হয়। বায়'আতের পর তিনি ঘোষণা করেন যে, সমস্ত লোককে এখন থেকে শরীয়'আতের বিধি-বিধানের প্রতি পৃর্ণ আনুগত্য পোষণ করতে হবে । জাহিলী যুগের আচার-আচরণ ও প্রথা-পদ্ধতি এবং উপজাতীয়দের মধ্যে যে সমস্ত অনৈসলামিক রসম-রেওয়াজ ও আচার-অভ্যাস কোনরূপ সনদ ব্যতিরেকেই প্রচলিত হয়ে গেছে তা সমস্তই পরিত্যাগ করতে হবে যদিও এ ব্যাপারে তাকে ১. আহমদ ও নাসাঈ । ঈমান যখন জাগলো ১০১ www.almodina.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।