এ ধরনের একটি সংঘবদ্ধ দল যেখানেই গড়ে ওঠে তা পুরো আস্থার যোগ্য। বিরাট থেকে বিরাটতম দায়িত্ব তাদের উপর অত্যন্ত বিশ্বাস ও নির্ভরতার সাথেই অর্পণ করা চলে এবং সংখ্যাল্পতা ও বস্তগত দুর্বলতা তাদের উপর কোনই প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। হাযার নামক স্থানে অতকিত হামলা পরিচালনাকালে [যা সৈয়দ বেরেলভী রে)-এর অনুমতিক্রমে স্থানীয় অধিবাসীদের নেতৃত্বে পরিচালিত হয়েছিলো ] বিশৃষ্বলা, আইন-কানৃনের প্রতি বৃদ্ধান্গুষ্ঠ প্রদর্শন, যুদ্ধলব্ধ সম্পদের প্রতি দুর্বার লোভ ও জিহাদের ক্ষেত্রে কতক পালনীয় ইসলামী বিধি-বিধান ও আদব-কায়দার প্রতি নির্মম উপেক্ষা প্রদর্শনের যে চিত্র সামনে এসেছিলো যার কারণে সৈয়দ আহমদ বেরেলভী (র) এবং তাঁর তীক্ষুধী, বিচক্ষণ ও দূরদর্শী সঙ্গী-সাথধীদের ভেতর অত্যন্ত চিন্তা ও উদ্বেগের সৃষ্টি হয়। তারা এটাও অনুভব করতে সমর্থ হয় যে, এটা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি অন্তর্থাতমূলক, যার জন্য তারা দূরদরাজ থেকে হিজরত করে এখানে এসেছে। এসব আল্লাহ্ এবং তদীয় রসূল করীম (স')-এর অসন্তোষ উদ্রেককারী এবং আল্লাহ্র সাহায্যের প্রতিশ্তির পক্ষে প্রতিবন্ধকতা সুন্টিকারী। সুতরাং এর আশু প্রতিকার এবং ভবিষ্যতে যাতে এর পুনরারৃত্তি না ঘটে তার দ্বার চিরতরে রুদ্ধ করা দরকার। এর জন্য সহজ পন্থা এই যে, তাঁরা সবাই সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হাতে বায়“'আত হবেন এবং তাঁকেই নিজেদের শরয়ী আমীর এবং মুসলমানদের ইমাম হিসেবে মেনে নেবেন। অধিকন্ত প্রতিটি অবস্থাতে ইমামের অনুসরণ ও আনুগত্যকে নিজেদের উপর বাধ্যতামূলক করে নেওয়া যেন তাদের এ জিহাদকে শরয়ী জিহাদ হিসেবে আখ্যায়িত করা যায় এবং সেক্ষেত্রে জিহাদের হুকুম-আহকাম ও রীতি-নীতি যাতে পুরোপুরি রক্ষিত হয় তার প্রতি বিশেষভাবে দৃষ্টি দান সম্ভব হয়। তারা ধর্মীয় দূর-দুষ্টিসম্পন্ন হবার কারণে আল্লাহ্র কিতাব ও সুন্ধতে রসূল (স) সম্পর্কে পাণ্ডিতা এবং শরীয়তের মূলনীতি ও শাখা-প্রশাখা সম্পর্কে গভীর জ্ঞানের ভিত্তিতে এটা ভালভাবেই জানতো যে, এমন একজন আমীরের নির্বাচন করা প্রয়োজন যিনি আল্লাহ্র কিতাব ও সুন্নতে নববী (স')-এর আলোকে মুসলমানদের পথ-প্রদর্শন করবেন, আল্লাহ্র নির্দেশিত বিধানাদির প্রতিষ্ঠা এবং বিবাদ-বিসম্বাদের ক্ষেত্রে নিষ্পত্তি ও আপোস রফার ৯৮ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।