ছিলো কোন লোভ, লোক দেখানো ভড়ং অথবা মিথ্যা অহমিকা-কিংবা ছিলো না অন্ধকার যুগের সন্ত্রম ও মর্যাদাবোধের কোন মিকশ্চার। আকুড়ার যুদ্ধে মুজাহিদ বাহিনীর এক ক্ষুদ্র দলের বহুসংখ্যক শক্তি- শালী দুশমনের উপর কামিয়াবী ও সাফল্য এবং মুজাহিদ বাহিনীর আত্মোৎ- সগীঁতি ও জানবাজির ঘটনাবলীর সোচ্চার আওয়াজ বহদুর পর্যন্ত শোনা গিয়েছিলো । এরই ফলে বহু উদীয়মান ও অভিযানপ্রিয় যুবকদের ভেতর এ নবোখিত ও নবোভূত শক্তির মধ্যে অংশগ্রহণের দৃঢ় ইচ্ছা পয়দা হ'তে থাকে । তাদের সৌভাগ্য তারকা বহত উ'ছুতে দৃষ্টিগোচর হচ্ছিলো। অতএব এ সমস্ত লোক দলে দলে এসে এতে শামিল হতে থাকে । তাদের সামনে না ছিলো কোন মহৎ লক্ষ্য, না ছিলো কোন ধমীয় আবেগ-উদ্দীপনা, না কোন অঙ্গীকার ও পারস্পরিক চুক্তির প্রতি এদের একবিন্দ্ও শ্রদ্ধাবোধ ছিলো। একটি বিরাট সংখ্যক দল, যাদের সুযোগ সন্ধানী মন-মানসিকতাই তাদেরকে একত্রিত করেছিলো। অবশ্য এসব মুজাহিদ বাহিনীর ব্যাপারটা ছিলো সম্পূর্ণ ভিন্ন ধরনের যারা ভারতবর্ষ থেকেই হযরত বেরেলভী রে)- এর অকুন্রিম বন্ধু ছিলেন, নিজেদের হাত সৈয়দ সাহেবের হাতের উপর রেখে অঙ্গীকারে আবদ্ধ এবং শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহ্র্ত পর্যন্ত অনু- সরণ ও আনুগত্যের শপথ গ্রহণ করেছিলো স্বয়ং সৈয়দ সাহেবেরই হাতে। ওদিকে সৈয়দ বেরেলভী (র)-ও এদের পরিপূর্ণরূপে ধর্মীয় প্রশিক্ষণ এবং তাদের প্রতি একাগ্র দুষ্টিদানের পুরো সুযোগ লাভ করেছিলেন। ফলে এদের ভেতর ইসলামী কাজকর্মের পুরো মন-মানসিকতা সৃদৃঢ় আসন স্থাপন করতে সক্ষম হয়েছিলো। এরা ছিলো হুকুমের তাবেদার মাত্র আর এরা চোখের কেবল ইশারা-ইঙ্গিত পাওয়া মাত্রই দেহ হ’তে মাথা নামিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়তো । মওলানা আলতাফ হোসেন হালীর নিম্নে উদ্ধৃত কাব্যাংশটির সাথে এ অবস্থার কি সুন্দর সামর্জস্যই না রয়েছে ঃ শরী“আতের মাটিতে ছিলো বাগডোর তাদের, দাউ দাউ আগুন ত্বলে না এমনি তাদের । যেখানে গরম করা হতো সেখানেই গরম তারা, যেখানে নরম করা হতো সেখানেই নরম তারা। ইমান যখন জাগলো ৯৭ a— www.almodina.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।