ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ভূগছিলেন। তিনি তার নাম তালিকা থেকে কেটে দেন। “আবদুল মজীদ খান এ সংবাদ শোনা মাত্রই জ্বর নিয়ে বিছানা থেকে উঠে গিয়ে সৈয়দ সাহেবের খেদমতে উপস্থিত হন এবং জানতে চান কেন তার নাম মুজাহিদ বাহিনীর তালিকা থেকে বাদ দেওয়া হলো। হযরত সৈয়দ আহমদ বেরে- লভী রে) তাকে সান্ত্বনা প্রদান করেন এবং বলেন যে, তোমার স্বর আছে, তাই তোমার নাম তালিকাভূক্ত করিনি। তখন তিনি ক্ষোভ ও দুঃখের সাথে জানান যে, হযরত ! আজ আল্লাহ্‌র পথে দুশমনের সাথে পয়লা মুকাবিলা হবে, মানে আজই “জিহাদ ফী সাবীলিল্লাহর' বুনিয়াদ স্থাপিত হ'তে যাচ্ছে। আমি এমন অসুস্থ নই যে,যেতে পারবো না। আমার নাম অবশ্যই মুজা- হিদ বাহিনীর তালিকায় রাখবেন। এরপর তিনি তাঁর নাম পুনরায় তালিকা- ভুক্ত করেন এবং আল্লাহ তোমাকে বরকত দিন, তোমাকে পুরস্কৃত করুন, আল্লাহ তোমাকে দীন-ধর্মের খেদমত করবার অধিকতর তৌকিক দান করুন” ইত্যাদি, ইত্যাদি---দো“আ করেন । মোদ্দা কথা এই যে, “আবদুল মজীদ খান আকুড়ার যুদ্ধে মুজাহিদ বাহি- নীর সাথে শরীক হন। শন্রু বাহিনীর সংখ্যা মুজাহিদদের তুলনায় প্রায় দশগুণ বেশী ছিলো। কিন্তু আল্লাহ্‌ তা'আলা মুজাহিদ বাহিনীকে বিজয় দান করেন এবং 'আবদুল মজীদ খান শাহাদতের মর্যাদা লাভ করেন (ইন্না লিল্লাহ )। জামাতের উপর আল্লাহ্‌র রহমত বর্ষিত হয় আকুড়ার যুদ্ধের পর থেকেই লোকজন বিপুল সংখ্যায় সৈয়দ সাহেবের চারপাশে জমায়েত হ'তে থাকে । কিন্তু এদের উদ্দেশ্য ছিলো অন্য। কতক লোক কেবলমাত্র এ উদ্দেশ্যে এর অন্তর্ভুক্ত হচ্ছিলো যে, এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এ উঠতি সংগঠনের শক্তি দিন দিন ফুলে-ফে'পে ওঠার খুবই সম্ভাবনা রয়েছে। এ জন্যে সুযোগসন্ধানী ও দুরদর্শিতার দাবী এটাই ছিলো যে, এ নতুন দলটির ভেতরে শামিল হয়ে পড়া ভালো। কতক লোক কেবলমাত্র মালে গনীমত লাভের আশায় এবং হাতিয়ার ও যুদ্ব-সামানের লোভে মুজাহিদ বাহিনীর সাথে যোগদান করেছিলো । অনেকে এমনও ছিলো, যাদের নিয়ত প্ররুতই বিশুদ্ধ ছিলো। ধর্মীয় চেতনা ও অনুপ্রেরণা আর শাহাদত লাভের প্রবল আকাঙ্খাই তাদের এখানে টেনে এনেছিলো। খালেস অন্তরেই তারা আল্লাহ্‌র রাহে বের হয়েছিলো। তাদের ভেতরে না ৯৬ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।