বতা সবার সামনে উদ্ভাসিত হয় তখন এসব সাথী তাঁকে ছেড়ে চলে যায়। অতীতে তার এ ধরনের অনেক পরিস্থিতি মুকাবিলার অভিজ্ঞতা হয়েছে। তিনি বললেন, এটা সাময়িক মেঘ গর্জন ও বিদ্যুতের ঝলকানি, যা এখনই অদৃশ্য হয়ে যাবে। তিনি কমাগ্ডার বুদ্ধসিংহকে নির্দেশ দেন যে, তিনি যেন এই হঠাৎ গজিয়ে ওঠা জামাতের গতিবিধির উপর নজর রাখেন। এরপর তৃপ্তির সাথে রান্ত্রীয় কার্যাদি এবং আনন্দঘন জীবনের ব্যস্ততায় মশগুল হয়ে পড়েন । সময় বয়ে চলে। একদিন ১২৪২ হিজরীর ২০শে জমাদিউ'ল-আও- য়াল তারিখে মুজাহিদ বাহিনী বুদ্ধসিংহের সৈন্যদলের উপর যারা আক্রম- ণোদ্যত ছিলো- প্রথম রান্্রিকালীন হামলা পরিচালনা করে এবং প্রত্যেকেই তলোয়ারবাজির উত্তম নৈপুণ্যের স্বাক্ষর রাখে । এ যুদ্ধে তারা তাদের বীরত্ব, সাহসিকতা তথা শৌর্ষবীর্য ও রণদক্ষতার ধারণাতীত নজীর পেশ করতে সক্ষম হয়। তারা প্রমাণ করতে সক্ষম হয়, এটা ভিজে কিছু নয় যা সহজেই গলধঃকরণ করা চলে । এই প্রথম জিহাদ-যুদ্ধে শিখ বাহিনীর সাত শ' সৈন্য নিহত এবং সত্তরের কিছু বেশী মুজাহিদ শাহাদতের অপূর্ব সৌভাগ্য লাভ করে । একজন ম্সলমানের শাহাদত লাভের আকাংক্ষা হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) আকুড়ার উপর রান্রিকালীন হামলা পরিচালনার উদ্দেশ্যে মুজাহিদ বাহিনীর একটি নির্বাচিত দল প্রস্তত করেন। এটা মুজাহিদ বাহিনীর সেই প্রথম প্লাটুন ছিলো, যাদের দ্বারা এ দেশের বুকে দীর্ঘকাল পর নির্ভেজাল ধর্মীয় বুনিয়াদের উপর “জিহাদ ফী সাবীলিল্লাহ”র উদ্বোধন হয়। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) সৈন্যবাহিনীকে দায়িত্ব প্রদান করেন যে, তারা যেন বাছাই করে মযবৃত, স্বাস্থ্যবান এবং কম্টসহিষ্ণ যুবকদের একটি জামা'আত তৈরী করেন। কারণ তাদের রাতের বেলায় একটি শক্তি- শালী ও বিরাট সংখ্যক দুশমনের মুকাবিলা করতে হবে। মুজাহিদ বাহিনীর একটি তালিকা সৈয়দ সাহেবের সামনে পেশ করা হয়। তিনি এর উপর একবার চোখ বুলিয়ে দেখতে পান যে, তার ভেতর “আবদুল মজীদ খান জাহানাবাদীর নামও ছিলো। তিনি কয়েক দিন থেকে ত্বরে ঈমান যখন জাগলো ৯৫ www.almodina.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।