ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বিভিন্ন মুসলিম সুলতান ও বিজেতারা একে দৃষ্টির অন্তরালে চেপে রেখে মনে করতে শুরু করেছিলো যে, হয়তো ইসলামী জীবনাদর্শের সাথে যুদ্ধের কোনরূপ সম্পর্কই নেই। এক্ষেত্রে শরী“আতের আহকাম তথা বিধি- বিধান প্রতিপালনের কোন আবশ্যকতাই নেই--যেন ইসলাম তাদের এ এ ব্যাপারে পূর্ণ স্বাধীন ও বল্গাহীনভাবে ছেড়ে দিয়েছে যা ইচ্ছে তাই করবে । শেষ যুগে তারা রাজত্ব করবার মানসিকতাসম্পন্ন সাধারণ বিজেতা ও সুলতানদের পদাংক অনুসরণ করে চলতে থাকে । ফলে তারা না ইসলামের দাওয়াত জানাবার প্রয়োজন অনুভব করতো, না জিযয্সা প্রদানের সুযোগ দান করতো । প্রথমে থেকে শেষ পর্যন্ত একটা জিনিসই তাদের সামনে লক্ষ্যবস্তু হিসেবে ছিলো আর তা ছিলো যুদ্ধ আর শুধু যুদ্ধ। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (€র) ইচ্ছা করলেন যে, এই সর্বো- স্তম “ইবাদত, উৎরুম্টতর “আমল এবং সর্বাপেক্ষা প্রিয় ও সোন্দর্যমণ্ডিত কাজটির উদ্বোধন এরূপ একটি সুন্নতের পুনরুজ্জীরনের দ্বারাই করা হোক যা শতাব্দীর পর শতাব্দী থেকে পরিত্যক্ত ও বিস্মৃত হয়ে গেছে। আল্লাহ্‌ পাক এরই কারণে এই সাধ্য-সাধনা ও জিহাদের মধ্যে বরকত দান কর- বেন; এর নূর তথা আলোকোজ্ভ্রল জ্যোতিঃরেখা গোটা জীবন যিন্দেগীর শিরা-উপশিরায় সঞ্চারিত হবে। অতএব এতদুদ্দেশ্যে তিনি শর"য়ী বিধান মুতাবিক লাহোরের শাসনকর্তা রঞ্জিত সিংহের১ উদ্দেশ্যে একটি ইশতেহার লিখে পাঠান ঃ ১. রনজিত সিংহ (১৭৩৯--১৮৮০ খু) ছিলেন উৎসাহী দৃঢ়-মনোবলসম্পন্ন বিশিষ্ট সমরনেতাদের অন্যতম । তিনি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে আবির্ভূত হন এবং নিজস্ব সামরিক যোগ্যতা ও প্রতিভাবলে একটি সূদূঢ় ও বিরাট সাম্রাজ্যের বুনিয়াদ স্থাপন করেন। আহমদ শাহ আবদালী ছিলেন আফগ্রানিস্তানের শাসক । লাহোরের হুকুমত যখন তিনি রনজিত সিংহকে সোপদ করেন তখন তার বয়স ছিলো মাত্র বিশ বছর। কিছু দিনের মধ্যেই তিনি শুধু আযাদীর ঘোষণা প্রদান করেই ক্ষান্ত হন নাই বরং নিজস্ব হকুমতের সীমারেখাও প্রশস্ত থেকে প্রশস্ততর করতে শুরু করেন। অত্যন্ত দ্রুতগতিতে এই নবোভ্ভুত সাম্রাজের পরিধি উত্তর ও পশ্চিমে কাবুল পর্যন্ত এবং দক্ষিণ ও পূর্বে যমুনা নদীর কিনারা পযন্ত বিস্তৃত হয়ে যায়। তার সৈন্যবাহিনী দেশের উত্তর-পশ্চিম অংশে বিভীষিকার রাজত্ব কায়েম করে এবং নিজেদের পথে প্রতিবন্ধকতা স্থজ্টিকারী সামরিক শক্তি নিশ্চিহ করে দিয়েছিলো। তার নবোভূত সাম্রাজ্যের সাংগঠমিক দৃঢ়তা ও শক্তির মৌলিক উপাদান ছিলো চারটি £ প্রথম বিষয়টি তার প্রাকৃতিক নেত্ত্বসুলভ যোগ্যতা; দ্বিতীয়ত, তার সৈন্যদের ঈমান যখন জাগলো ৯৩ www.almodina.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।