যুদ্ধে লিপ্ত হবে তখন তাদেরকে তিনটি বিষয়ের দিকে দাওয়াত জানাবে। যদি তারা তিনটি ব্যাপারের একটিও মেনে নেয় তাহ'লে তাদের ক্ষমা ক'রো। প্রথমে তাদের ইসলামের দাওয়াত (আহবান) দেবে, যদি তারা এ দাওয়াত কবুল করে নেয় তখন তাদের কথা মেনে নেবে এবং তাদের থেকে নিজেদের হাতকে নিরস্ত রাখবে। এরপর তাদেরকে মুহাজিরদের আবাসভূমির দিকে হিজরত করার দাওয়াত দেবে আর তাদের জানিয়ে দেবে, যদি হিজরত করে তবে তারা মুহাজিরদের সকল অধিকার লাভ করবে? তারাও অনুরূপ দায়িত্ব ও কর্তব্য পালন করবে । আর যদি তারা এতে অস্বীকৃতি জানায় তবে তাদের জানিয়ে দেবে যে, তাদের মর্যাদা একজন সাধারণ গ্রামবাসীর অন্রূপ হবে। তাদের উপর ঞ সমস্ত আইন-কানুন ও বিধি-বিধানই প্রযোজ্য হবে, যা একজন সাধারণ মুসলমানের উপর হয়ে থাকে । তাদের যুদ্ধলব্ধ সম্পদে মোলে গনীমত) কোন অংশ দেওয়া হবে না, যতদিন না তারা মুসলমানদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করবে। যদি তারা এতেও অস্বী- কার করে তবে তাদের নিকট জিযয়া দাবী করবে। যদি তারা জিযয়া প্রদানে স্বীকৃতি প্রদান করে তবে সকল প্রকার হস্তক্ষেপ থেকে নিজেদের হাত সংযত রাখবে আর অস্থীরুতির ক্ষেত্রে আল্লাহ. পাকের দরবারে সাহায্য চাইবে এবং তাদের সাথে যুদ্ধ করবে।১ মুসলমানেরা শেষ যুগে হুযূর (স)-এর উক্ত ওসিয়ত ভুলে গিয়েছিলো একেবারেই ।২ বিশেষ করে ১. সহীহ মুসলিম [হযরত সুলায়মান বিন বরীদাহ রো) ]। ২, একথা দ্বারা একমান্্ হযরত ওমর ইবন আবদুল “আযীয রো)-কেই শুধু পৃথক রাখা চলে, যিনি শরী'আতের পরিপূর্ণ বিধি-বিধান, আর্থিক, দেওয়ানী, ব্যবস্থাপনাগত ও যুদ্ধ সংক্রান্ত বিষয়াদিতে নবী করীম সে-)-এর সুন্নতের উপর অত্যন্ত কড়াকড়িভাবে আমল করতেন। তিনি সমরকন্দ বিজয়ের সাত বছর পর তা ফিরিয়ে দেন। সমর- কন্দবাসী খলীফার দরবারে অভিযোগ পেশ করে যে, সেনাপতি কুতায়বা এ শহর- বাসীদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত প্রদান ব্যতিরেকেই শহর অধিকার করেন এবং তাদেরকে জিয়া কিংবা যুদ্ধ উভয়টির মধ্যে কোনটির বাছাই করার সুযোগও দেননি । তিনি একথা শোনামান্রই কাযীকে হুকুম দেন যাতে বিষয়টি তদন্ত করে দেখা হয়। যদি সমরকন্দের মুশরিক অধিবাসীদের কথা সত্য হয় তবে যেন ইসলামী সেনা- বাহিনীকে শহর ছেড়ে দিয়ে চলে আসতে বলা হয় এবং পুনরায় শরী“আতের উক্ত হকুমের উপর আমল করা হয়। অতঃপর এটাই করা হয় এবং পরিণতিতে শহরের অধিকাংশ বাসিন্দা ইসলামে প্রবেশ করে । €বালাহ্রীর ফতুহল বুলদান, ৪১১ পৃষ্ঠা ) ৯২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।