সৈয়দ সাহেবের এ মহান আদর্শ ও লৌহ-কঠিন মনোবল এবং সুদৃঢ় আশা- আকাঙ্ক্ষা, কামনা-বাসনা তদুপরি সর্বোত্তম প্রশিক্ষণের এমনি এক স্মৃতিপট যা থেকে ভারতবর্ষের হাজারো বছরের ইসলামের ইতিহাস শূন্য পড়ে আছে। ১২৪২ হিজরীর ১৮ই জমাদিউ”ল-আওয়াল মুতাবিক ১৮১২ খুস্টাব্দের ১৮ই ডিসেম্বর নওশেহরা১ নামক স্থানে গিয়ে উপনীত হন এবং সিদ্ধান্ত নেন যে, মুজাহিদ সেনাবাহিনীর বসবাসের জন্য এটাই হবে প্রথম ছাউনি। তিনি এ ব্যাপারেও দৃঢ় সিদ্ধান্ত নেন, যে, এ জিহাদ রসূলে আকরাম (স)-এর প্রদর্শিত জীবনাদর্শ সুন্নত) মাফিক পরিচালিত হবে। কারণ মুজাহিদ বাহিনী পদমর্যাদার লোভ ও প্ররুত্তির খায়েশ পূরণ করার উদ্দেশ্যে নিজেদের ঘর-বাড়ী পরিত্যাগ করে আসেনি। আর তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এটাও নয় যে, তারা একটি রাজ্যের বুনিয়াদ স্থাপন করবেন, এর ছত্রছায়ায় সচ্ছলতার জীবন-যাপন করবেন এবং জনগণের উপর শাসনদণ্ড চালাবেন। তারা জাহিলিয়াত ও গোষ্ঠী-প্রীতির পতাকাতলে জিহাদ করছেন না যার লক্ষ্য ও উদ্দেশ্য একমান্ত্র এটাই যে, আল্লাহর বান্দাদেরকে এক মানুষের গোলামী থেকে মুক্ত করে অন্য মানুষের গোলামীর ফাঁতাকলে এবং এক প্রবৃত্তির কামনা থেকে অন্য প্রর্ত্তির কামনা-বাসনার শিকারে পরিণত করে । তাঁরা এ জন্যই জিহাদের পতাকাতলে সমবেত হয়েছেন এবং নিজেদের ঘাম ও রক্ত ঝরাতে কুণ্ঠিত হচ্ছেন না যাতে এ ভূখণ্ডে আল্লাহর নাম উচ্চস্বরে ঘোষিত হয়, আল্লাহর দীন (ইসলাম) ও বিধি-বিধান প্রতিষ্ঠিত হয়। আর এতদুদ্দেশ্যেই তিনি (সৈয়দ সাহেব ) সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন, এই গোটা জিহাদ ও লড়াই পরিচালনা করা হবে একমাত্র আল্লাহ্র কিতাব ও রসূল আকরাম সে')-এর বাস্তব জীবনাদর্শ তথা সাহাবা-কিরাম, তাবি'ঈগণের অনুস্থত ও গৃহীত কর্মপন্থার আলোকে । এ ব্যাপারে তারা শুধু অনুকরণ- অনুসরণকারীর ভূমিকা পালন করবেন £ কোন অবস্থায়ই শিরক ও বিদ'আত সৃম্টিকারীর ভূমিকায় অবতীর্ণ হবেন না। হযরত রস্ল আকরাম সে") সৈন্যবাহিনী নিয়ে রওয়ানা হয়ে ওসিয়ত করতেন যে, যখন তোমরা মুশরিক (অংশীবাদী) ও পৌত্তলিকদের সাথে ১. নওশেহরা এ সময় ইংরেজ সরকারের একটি বড় সৈন্য ছাউনি ছিলো, যা এখন পাকিস্তানের সীমান্ত প্রদেশের একটি জেলা । ঈমান যখন জাগলো ৯১ www.almodina.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।