সামরিক শক্তির ভিত্তি স্থাপন করতে পারে, যা ভারতবর্ষের সীমান্ত থেকে কনস্টান্টিনোপলের প্রাচীর পর্যন্ত বিস্তৃত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হ’লো এই যে, তার এ স্বপ্ধ সফল ও সার্থক হয়নি। তারপর তিনি সেখান থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওয়ানা হন যাতে তিনি সেখানে তার সেনাবাহিনীর জন্য একটি শক্তিশালী কেন্দ্র ও ছাউনি শিবির গড়ে তুলতে পারেন। এ লক্ষ্যে প্রস্ততি গ্রহণ করার জন্যই তিনি তাঁর নিজের ও সহচরদের ঘরবাড়ী, পরিবার-পরিজন ও প্রাণাধিক প্রিয় মাতৃভূমিকেও বিদায়ী সালাম জানিয়েছেন। পেশোয়ারে তিনি তিন দিন অব- স্থান করেন। এখান থেকে হশ্ত নগর তশরীফ নেন। তাঁর সেখানে আগমন সংবাদ অবগত হওয়া মাত্রই এতদ এলাকার জনতা পঙ্গপালের মতো ছুটে আসে এক নজর শুধু সৈয়দ সাহেবকে দেখবে বলে। তার দর্শন লাভেও পৃণ্য আছে, আনন্দ আছে-"এ ধারণা সকলের মনেই তখন দানা বেঁধেছিলো। কেবল পুরুষেরাই নয়, হাজার হাজার মহিলাও তাঁকে (সৈয়দ সাহেবকে ) দেখার জন্য ছুটে আসে। সৈয়দ সাহেব উটের উপর সওয়ার আছেন, এমন সময় দেখা গেল উটের জীন পোশের ঝালর অনুরাগিণী মহিলারা তাবাররুক মনে করে ছেঁড়া শুরু করেছে; এমন কি উটের লেজের লোমগ্ডচ্ছ পর্যন্ত উপড়োতে থাকে। উটের পায়ের তলার মাটি পর্যন্ত তুলে নিয়ে চোখে মুখে লাগাতে থাকে। শুধু তাই নয় উটের খুরের তলার মাটি রুমালে ও ওড়নায় বেধে বাড়িতে নিয়ে যেতে থাকে। অবশেষে জনতা সৈয়দ সাহেবকে বস্তির এক প্রান্তে নিয়ে গিয়ে তাবু করে শিবির বানিয়ে দেয়। সমস্ত সেনাদল সেখানেই অবতরণ করেন। তিনি কয়েকদিন সেখানে অবস্থান করে মুসলমানদের জিহাদের প্রতি আহবান জানান এবং ধর্মীয় বিধি-বিধান প্রচার করেন। এরপর খেশগী নামক স্থান হয়ে তিনি মুজাহিদ সমভিব্যাহারে নওশেহ্রা নামক জায়গায় উপনীত হন। এখান থেকে তিনি তাঁর প্রিয় কর্মসূচীর বাস্তবায়নের সূচনা করেন। বস্তুত এটাই ছিলো তাঁর বছরের পর বছর দাওয়াত ও তবলীগ, সংগ্রাম ও সাধনা, তার উপর অশেষ দুঃখ-কষ্ট পূর্ণ সফরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। জীবনের আরামকে হারাম করে এ সাধক যে নজীর স্থাপন করেছেন, বিগত শতাব্দীগুলোর বিজেতা ও সাম্রাজ্য স্থাপনকারীদের ইতিহাসে তা খুব কমই পাওয়া যায়। ঈমানী কুওত, প্রবল আগ্রহ ও আদর্শ প্রীতি এবং আল্লাহ্র উপর অগাধ আস্থাশীল হওয়ার ফলেই এ বিশিষ্ট পদক্ষেপ সম্ভব হয়েছিলো । ৯০ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।