ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাঁকে দেখে নয়ন সার্থক করার জন্য অপেক্ষায় রয়েছে। আমানুল্লাহ সৈয়দ সাহেবকে বাজারের উপর দিয়ে নিয়ে চললেন। সৈয়দ সাহেব পথ অতিক্রম করে পৌছুলেন উধীর ফতেহ খানের শানদার ও মনোমুগ্ধকর বাগিচায় এবং সেখানে অবস্থান করলেন । এ সময়ে আফগান শাসক ভ্রাত্বঞ্জের ভেতর অন্তদ্বন্দ চরম শিখরে উঠেছিলো । আফগানিস্তান ও ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তকে তারা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে রেখেছিলো । এ নিয়েই তাদের মধ্যে মনোমালিন্য ও শন্রুতার স্থষ্টি হয়।১ এ কারণে সে এলাকায় ইসলাম ও মুসলমানদের যথেম্ট ক্ষয়ক্ষতি হয়। এই স্বাধীন এলাকা ছিলো সৈনিক বৃত্তি ও অশ্বারোহণের কেন্দ্রভূমিঃ বিজয়ী ও রাজ্য বিজেতাদের ছিলো আবাস ভূমি এবং সিংহ-পুরুষদের বসবাসের কেন্দ্র। তা সত্ত্বেও নিজেদের মধ্যে কলহ-বিবাদের সুযোগে লাহোরের শিখ সরকার সে দিকে লোলুপ দৃষ্টি নিক্ষেপে সক্ষম হয়। শিখদের পদানুসরণ করে ইংরেজও তাদের এমন কিছু এলাকা ছিনিয়ে নিতে সমর্থ হয় যেখানে তখন পর্যন্ত কোন বিদেশী রান্ট্রের পদচিহু পড়েনি এবং কুফর ও শিরকী শক্তির পতাকা উড্‌ডীন হয়নি ।২ সৈয়দ আহমদ বেরেলভী রে) এখানে প্রায় দেড় মাস কাল এদের সকলকেই এঁক্যসৃত্রে আবদ্ধ ও একটি সংহত শক্তিতে পরিণত করার প্রয়াস চালান, যেন তারা নবতরো বিপদের মুকাবিলা করতে সক্ষম হয়ঃ ইসলামের হাত মান-মর্যাদা এবং আফগানদের ক্ষুণ্ন সন্রমবোধ ও আস্থা পূর্নর্হাল করতে সমর্থ হয়---আর এমন একটি ইসলামী সাম্রাজ্যের ও ১. এ খান্দান বিশটিরও অধিক হ্রাত্বঞ্গের সমভ্টিতে গঠিত যারা একই পিতা পায়েন্দা খানের উরসজাত ছিলো । এদের ভেতর ষোলজন ছিলো নামী ও বিশিষ্ট মর্যাদার অধিকারী এবং অধিকাংশ আফগানিস্তান, সীমান্ত ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় রাজত্ব করতো। এদের মধ্যে সর্দার দোস্ত মুহাম্মদ খান (আমীর আমানুল্লাহ্‌ খানের দাদা), সর্দার সুলতান মুহাম্মদ খান-শোহ নাদির খান এবং জহীর শাহের দাদা), পেশোয়ারের শাসনকর্তা ইয়ার মুহাম্মদ খান, কাম্মীরের শাসনকর্তী মুহাম্মদ “আজীম খান, গযনীর শাসনকর্তা মীর মুহাম্মদ খান এবং কান্দাহারের শাসনকর্তা শের আলী খান উল্লেখযোগ্য । ২. বিস্তারিত জানতে হলে দেখুন আর্থার কণোলী প্রণীত “Afghan’s History” তথা “আফগান জাতির ইতিহাস* যা তার বহল বিস্তারিত গ্রন্থ“ ০017)65 10 [1)9 North of India’? তথা ‘ভারতবর্ষের উত্তর দিকে ভ্রমণ’ নামক পুস্তকের সংযোজন । ঈমান যখন জাগলো ৮৯ www.almodina.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।