ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ও পদাতিক সৈন্যসহ এসে উপস্থিত হন। তিনি কাবুল সর্দারের সালাম পৌছান এবং সরকারীভাবে তাঁকে খোশ আমদেদ জানান। সৈয়দ বেরেলভী সাহেব কাবুল সর্দারের প্রেরিত সালাম গ্রহণ করেন এবং সামনের পথ খোলাসা মনে করে অধিক আগ্রহের সঙ্গে জোর কদমে এগিয়ে চলেন। কাবুলের মানুষ জন্মগত যোদ্ধার জাতি, তদুপরি আতিথেয়তায় পরিপূর্ণ চরিত্রের অধিকারী । তারা যখন সৈয়দ সাহেবের আগমনের কথা শুনতে পেয়েছেন আর কি ঘরে বসে থাকতে পারেন £ অধিকাংশ আমীর-ওমরা, পদস্থ সরকারী কর্মচারী এবং হাজার হাজার বিশিষ্ট ও সাধারণ মানুষ তাঁকে ও তাঁর মুজাহিদ বাহিনীকে সম্বর্ধনা জানানোর জন্য শহরের বাইরে সমবেত হয়। তারা তাঁর বাহনের সাথে চলতে থাকে । সুলতান মুহাম্মদ খানের প্রতিনিধি আমানুল্লাহ খান জীকজমকের সাথে অধ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে মাঝ পথে এনে তাঁরই অপেক্ষায় দীড়িয়ে থাকেন। সৈয়দ সাহেবের সাথে দেখা হতেই উভয়ের মধ্যে সালাম লেনদেন ও কুশলবার্তা বিনিময় হয়। শহরের দুরত্ব এক ক্রোশ থাকতেই অশ্বারোহী ও পদাতিক অভ্যর্থনাকারী সৈনিকসহ সাধারণ জনতার এরূপ সমাগম হয়েছিলো যে, শেষ পর্যন্ত পথ চলাই দুক্ষর হয়ে ওঠে । শহর প্রাচীরের দ্বারদেশ যেখানে উত্তর ও দক্ষিণের পর্বত এসে মিলিত হয়েছে তারই মাঝখান দিয়ে কাবুল নদী প্রবাহিত হয়েছে। এর উত্তর পাড় দিয়ে চলে গেছে বিরাট সড়ক। এরই পশ্চিমে প্রশস্ত সমতল ভূমি । মুজাহিদ বাহিনী সেখান পর্যন্ত পৌছুলে সুলতান মুহাম্মদ খান তার তিন ভাইসহ পঞ্চাশজন অশ্বারোহী নিয়ে অভ্যর্থনা জনাবার উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) দূর থেকেই তাদের উদ্দেশ্যে হাত উঠিয়ে সালাম জানান। তারাও অত্যন্ত আদবের সাথে সালামের জওয়াব দেন এবং সওয়ারী থেকে অবতরণ করেন। সৈয়দ সাহেবও সওয়ারী থেকে অবতরণ করে করমর্দন ও কোলাকুলি করেন। তারপর খান সাহেব সৈয়দ বেরেলভীকে নিজ বাহনে চড়িয়ে সঙ্গে সঙ্গে চলতে শুর করেন। অগণিত সর্দার ও শহরের বিশিম্ট নেতৃস্থানীয় ব্যক্তি দলে দলে এসে অভ্যর্থনা জানায় । তাজী ঘোড়ার খুরের আঘাতে আর রাস্তার দু'সারি বিপুল জনতার ভীড়ে রাস্তাটি ধুলোয় ধূসরিত হয়ে ওঠে। সুলতান মুহাম্মদ খান অনুমতি প্রার্থনা করেন এবং তীর প্রতিনিধি আমানুল্লাহ্‌ খানকে বলেন, সৈয়দ আহমদ সাহেবকে বাজার দিয়ে নিয়ে যেতে হবে। কেননা সমগ্র শহরবাসীই ৮৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।