ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

শুরু করে। শাসকবর্গ ব্যাপারটা জানতে পেরে আশংকাগ্রস্ত হয়ে শহরের সকল প্রধান ফটকের দ্বার-রক্ষীদের কেউ যাতে বাইরে না যেতে পারে তার নির্দেশ প্রদান করে। কিন্তু জনতা শাসকবর্গের উপর এতো ক্ষুব্ধ হয়ে ওঠে, যার ফলে শাসকবর্গের এহেন অবরোধ প্রস্ততি কোন কাজেই আসে না। লোকেরা কোন মতেই সংগ্রাম থেকে নিরৃত্তি হয়নি। তখন শাসকবর্গ বাধ্য হয়ে সৈয়দ আহমদ বেরেলভীকে পয়গাম পাঠায় এবং তাতে উল্লেখ করে যে, “আপনার আগমনে গোটা শহরই জিহাদী জোশে উদ্বেলিত ও প্রবল আগ্রহে আপনার সঙ্গী হতে অধীর হয়ে উঠেছে। ফলে শাসনব্যবস্থার সকল ব্যবস্থাপনায় ফাটল ধরতে চলেছে । আমাদের অনুরোধ এই যে, আপনি অতি সত্বর কাবুল গমন করুন এবং শহরবাসীদের মধ্যে যারা আপনার সাহচর্য কামনার আবেদন জানায় তাদের দরখাস্ত আপনি কখনই কবুল করবেন না!” সৈয়দ আহমদ বেরেলভী রে) অপ্রীতিকর কিছু ঘটার আশংকায় সফর মাসের ৩ তারিখে কান্দাহার থেকে রওয়ানা হন এবং হাজী “আবদুল ‘আধযীযের কার্বজ -এ অবস্থান গ্রহণ করেন। ৪ঠা সফর সেখানে অবস্থান করেন এবং কাবুল পর্যন্ত যাওয়ার জন্য উট ভাড়া করেন। ৫ই সফর সেখান থেকে কাবুলের উদ্দেশ্যে পাড়ি জমান ও কেন্লায়ে আ“জমখানে এক রাত্রি যাপন করেন। আফগানিস্তানের রাজধানীতে রটিশের চোখে সৈয়দ আহমদ বেরেলভী রে) এক অমঙ্গলরূপে চিহ্নিত হন। কান্দাহারের গণ-জমায়েত দেখে শাসকগোষ্ঠী তার পিছু লাগে। কান্দাহার হতে তাঁকে নোটিশ দিয়ে বের করে দেওয়া হয়। সৈয়দ সাহেব কান্দাহারে মুসলিম মিল্লাতের যেমন জমকালো অভ্যর্থনা পেয়েছিলেন ঠিক তেমনি অভ্যর্থনা পেলেন গষনীর জনতার কাছে। যিনি একটি জাতির নেতৃত্ব দান করতে থাকেন তাঁর অনেক দূরদর্শিতার প্রয়োজন হয়। তিনি বুঝতে পারলেন, তাঁর আন্দোলন নস্যাৎ করে দেওয়ার জন্য অবিশ্বাসী সরকার পেছনে লেগে আছে, কান্দাহারে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। তাই তিনি তার সফরকালে কোন স্থানে বেশী দিন অবস্থান করতে চান নি। গষনীতে মান্র দুদিন অবস্থান করার পর তিনি কাবুল অভিমুখে যাত্রা শুরু করেন। কাবুল রওয়ানা হওয়ার পর পথিমধ্যে হাজী মোল্লা “আলী নামে শাহী ফৌজের এক সর্দার কাবুল সরকারের পক্ষ থেকে পঞ্চাশ জন অশ্বারোহী ঈমান যখন জাগলো ৮৭ www.almodina.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।