করাই মুশকিল হয়ে পড়ে। তিনি এরূপ জীকজমক ও শান-শওকতের সাথেই শহরের কোন্দাহার) সন্নিকটে এসে উপনীত হন। শহর থেকে এক মাইল পশ্চিম দিকে হিরাতের দরজার নিকটে তাঁর তাঁবু স্থাপন করা হয় এবং সৈন্যবাহিনীও সেখানে অবস্থান গ্রহণ করে। সেদিন ছিলো কান্দাহ।রের শাসনকর্তা পরদিল খানের সহোদর শের দিল খানের মৃত্যুর চতুর্থ দিন। এজন্য তিনি হুযূরের দরবারে উপস্থিত হ'তে পারেন নি। কিন্তু সৈয়দ সাহেবকে খাওয়া-দাওয়ার সকল সাজ- সামান পাঠিয়ে দিয়ে তাকে আপ্যায়ন করেন। টৈয়দ সাহেব তাকে সালাম পাঠান এবং তার ভাইয়ের মৃত্যুর জন্য দো‘আ ও মাগফেরাত কামনায় আয়োজিত ফাতেহাখানিতে অংশ নেবার জন্য খবর পাঠান। পরদিন পরদিল খান নিজের সকল ভাইদের সাথে নিজ গৃহ হ'তে অভ্যর্থনার জন্য বের হয়ে অপেক্ষা করতে থাকেন এবং অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে সাক্ষাৎ ও কোলাকুলি করেন। সৈয়দ সাহেবকে সঙ্গে করে নিয়ে পরদিল খান স্বীয় মসনদে বসতে দেন এবং আদব ও তা“জীমের সাথে তাঁকে গ্রহণ করেন । শাসনকর্তা সৈয়দ বেরেলভী (র)-এর এরূপ দূরদরাজ সফরের অবস্থাদি, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জিজ্তাসা করেন। বিস্তারিত সকল কিছু অবগত হওয়ার পর একদিকে সৈয়দ বেরেলভীর আসবাবপন্তর ও সাজ-সরঞ্জামহীন কাফেলা, অন্য দিকে লৌহ-কঠিন সুদৃঢ় মনোবলের পরিচয় পেয়ে বিস্মিত হন। প্রায় ঘন্টা দু'য়েক ধরে খান সাহেবের সাথে সৈয়দ সাহেবের আলাপ চলতে থাকে। সৈয়দ সাহেব আলাপের পর ফাতেহাখানিতে যোগদান করেন এবং পরে খান সাহেবের সহযোগিতা কামনা করে বিদায় গ্রহণ করেন। কান্দাহারে সৈয়দ সাহেব চারদিন অবস্থান করেন। কান্দাহারের এ কয়টি দিনে এমন কোন লোক ছিলো না যে তার সাথে দেখা করেনি। তারা কি বিশিষ্ট কি সাধারণ সকলেই তার সাথে সাক্ষাৎ করে বরং নিজে- দেরকে ভাগ্যবান বলেই মনে করে। তাদের সোক্ষাৎকারীদের) অধিকাংশই সৈয়দ সাহেবের জিহাদের ডাকে সাড়া দিয়ে মুজাহিদ বাহিনীতে তালিকাভুক্ত হবার জন্য দরখাস্ত করতে থাকে। তাদের মধ্যে অনেকেই সঙ্গী হওয়ার জন্য অনুরোধ জানায়। পরিশেষে অবস্থা যা সৃষ্টি হয় তাতে দেখা যায় যে, সৈয়দ সাহেবের অনুমতি ব্যতিরেকেই হাজার হাজার লোক জিহাদে যোগদানের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে এবং এতদুদ্দেশ্যে সফরের প্রস্ততি ৮৬ ঈমান যখন জাগলে। www.almodina.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।