ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

খেদমতে হাযির হয় । এখানকার শাসনকর্তা ছিলেন মেহরাব খান১-এর পক্ষ থেকে নিবুক্ত। ইনি ছিলেন একজন মর্যাদাসম্পন্ন ও প্রভাবশালী সর্দার । নেতৃস্থানীয় ও আমীর-ওমরা শ্রেণীর মধ্যে এরূপ দীনদার লোক খুব কমই দেখা যেত। তিনিও হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)- এর কদমবুসির জন্য হাযির হন এবং সৈন্যবাহিনীর প্রয়োজনীয় বিষয়াদির পূরণ, সময় মতো দেখাশোনা ও খোজ-খবর নেওয়া এবং সুখ-সুবিধার সাধ্য মতো খেয়াল রাখেন। এর ফলে তিনি মহান মেহমানের সন্তন্টি ও নেকনজর লাভে ধন্য হন। সেখান থেকে দু'ক্রোশ দূরের এক পলীতে একটি সৈয়দ পরিবার ছিলো । তৃতীয় দিনে উক্ত পরিবারের লোকজন খাবার ও ফলমূলের এক বিরাট যিয়াফত প্রদান করে ও সৈয়দ আহমদ বেরেলভী রে)-কে একশো” জন লোক সমভিব্যহারে বাড়িতে নিয়ে যায় এবং অত্যন্ত খুশী ও আনন্দের সাথে খানা খাওয়ায় । এ দিনই শাল-এর শাসনকর্তা হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর হাতে মুরীদ হন ও জিহাদের বায়'আত গ্রহণ করেন এবং তাকে বহু মুজাহিদসহ নিজের বাড়ীতে নিয়ে গিয়ে মেহমানদারীর হক আদায় করেন। তিনি এ সফরে সৈয়দ সাহেবের সাথী হবার দরখাস্ত পেশ করেন। সৈয়দ সাহেব তাঁর অনুকূলে দো'আ করেন এবং বলেন যে, আমরা আহ. বান করলে তৃমি চলে আসবে । টসয়দ সাহেব পরের দিন পবিভ্র মুহররম মাসের ২৮ তারিখে কসবায়ে খোশাব ও কার্বেজ মোল্লা “আবদুল্লাহ থেকে পেরিয়ে কান্দাহারের দিকে রওয়ানা হন। শত শত আরোহী নিজ নিজ ঘর-বাড়ী থেকে রাস্তায় রওয়ানা হয়। শত শত আরোহী নিজ নিজ ঘর-বাড়ী থেকে রাস্তায় বের হয়ে সাক্ষাত করতে থাকে এবং শিবির পর্যন্ত সাথে সাথে আসতে থাকে । শহরের হাজার হাজার “উলামায়ে কিরাম, অভিজাত ও সম্মানিত ব্যক্তি পায়ে হেটে অভ্য- হানা জানাতে আসেন এবং সওয়ারীর সাথে সাথে চলতে থাকেন। শেষটায় অবস্থা এমন পর্যায়ে দীড়ায় যে, চলাচলের রাস্তাগুলো সংকীর্ণ হয়ে পড়ে। জনতার ভীড় এতই জমজমাট হয়ে পড়ে যে,শেষ পর্যন্ত আপন-পর সনাক্ত ১. মেহরাব খান সে সময় বেলুচিস্তানের শাসনকর্তা ছিলেন। ইনি মাহম্দ খানের পুত্র এবং নাসির খান (১ম)-এর পোন্র । নাসির খান বেনুচিস্তানকে একটি স্থায়ী সরকারের রূপ দেন। ১৭৯৪ খুষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ঈমান যখন জাগলো ৮৫ www.almodina.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।