ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাঙ্গালী ফারসী কবি সূফী ফৎ্হ্‌ “আলী (রঃ) অষ্টাদশ শতাব্দীর শেষ এবং গত উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে যিনি উত্তর- ভারতের মুসলমানদের মধ্যে ইসলামের ইহ-পরকালের মুক্তির বাণী প্রচার করিয়া- ছিলেন, তিনি হইতেছেন হযূরত শাহ সৈযিদ আহ্মদ শহীদ বেরেলভী (রহঃ) । যদি বালাকোটের যুদ্ধে রণজিৎ সিংহের সৈন্যবাহিনীর নিকট তার মুজাহিদ বাহিনী পরাজিত না হইত, তবে আমরা একশত বৎসর পূর্বেই পাকিস্তান হাসিল কবিতে পারিতাম। কিন্তু শহীদের খুন কখনও বৃথা যায় না। তাহার পরে তার খলীফা মৌলানা কিরামত 'আলী জৌনপুরী, মৌলানা শাহ্‌ সূফী নূর মুহম্মদ নিযামপুরী প্রভৃতি বাংলাদেশ ও উত্তর-ভারতের বিভিন্ন স্থানে তাহাদের নেতা পীর বীর শহীদের পন্থা অনুসরণ করিয়া ইসলামের মৃতসঞ্জীবনী সুধাবাণী প্রচার করেন। মৌলানা সূফী নূর মুহম্মদ নিযামপুরী সাহেব ১২৬৫ বাংলা সনে এন্তেকাল করেন। তাহার অন্যতম প্রধান খলীফা ছিলেন হযরত মৌলানা শাহ্‌ সুফী ফৎহ্‌ “আলী সাহেব। তাহার জনস্থান চট্টগ্রাম । তিনি মাদ্রাসার শিক্ষা সমাপ্ত করিয়া পদচ্যুত নওয়াব ওয়াজেদ 'আলী শাহের প্রাইভেট সেক্রেটারী পদে নিযুক্ত হন, পরে পলিটিক্যাল পেন্শন অফিসের সুপারিনটেনডেন্টের পদ গ্রহণ করেন। এই উপলক্ষে তিনি কলিকাতায় অবস্থান করিতেন । তার বিবাহ জিলা মুর্শিদাবাদের অন্তর্গত পুনাশী গ্রামে হয়। চাকরী-জীবনেই তিনি নিজের পীরের পদ্ধতি অনুসরণ করিয়া লোকদিগকে মুরীদ (দীক্ষিত) করিতেন । তাহার কয়েকজন প্রধান খলীফা ছিলেন __ হযর্রত শাহ সূফী মৌলানা মুহম্মদ আবুবকর সিদ্দিকী, হযরত শাহ সূফী মৌলানা গোলাম সল্মানী, হয্রত শাহ সূফী ইক্রামুল্‌ হক, শাসসুল “উলামা মির্যা আশ্রফ “আলী, হযূরত সৈয়িদ ওয়াজেদ আলী সাহেবান প্রভৃতি। পরে তিনি চাকরি ছাড়িয়া দীনের খিদমতে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন । হয্রত মুজদ্দিদ আল্ফসানী শয়খ আহমদ সরহিন্দী পর্যন্ত তাহার সিলসিলা (পীর-পরম্পরা) নিম্নে উল্লেখ করিতেছি। -_ হয্রত মুজদ্দিদ আলফসানী, তাহার তাহার খলীফা মৌলানা শাহ্‌ ওলীয়ুল্লাহ, তাঁহার খলীফা মৌলানা শাহ্‌ “আবদুল মুহম্মদ নিযামপুরী, তাহার খলীফা হয্রত সূফী ফৎহ্‌ “আলী (রহিমাহ্মুল্রাহু তা'আলা আজু মা'ঈন)।

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।