৯৮ ইস্লাম প্রসঙ্গ ক'রে স্বয়ং সিংহাসন অধিকার করেন, তখন হয্রত কুত্বুল্ আলম স্থির থাকতে পারেন নি। তারপর যখন গণেশ পীর বদরুল ইসলামকে শহীদ করেন এবং অন্যান্য ধর্মনিষ্ঠ মুসলমানদের উপর অত্যাচার করতে আরম্ভ করেন, তখন হযৃরত কুত্বুল্ ‘আলম অধীর হ'য়ে জৌনপুরের সুল্তান ইবাহীমকে রাজা গণেশের শাস্তির জন্য আহ্বান করেন । যখন সুলতান ইবাহীম তার কথামত বাংলাদেশ অবরোধ করেন, তখন রাজা গণেশ পীর কুত্বুল্ 'আলমের শরণাপন্ন হ'য়ে সুলতান ইব্রাহীমকে বাংলা ছেড়ে যেতে বলতে অনুরোধ করেন। তখন পীর সাহেব বলেন যে, যদি গণেশ ইস্লাম ধর্ম গ্রহণ করেন, তবেই তিনি সুলতান ইবাহীমকে এরূপ অনুরোধ করতে পারেন। গণেশ তার স্ত্রীর অসম্মতির জন্য মুসলমান হলেন না; কিন্তু নিজের বার বৎসর বয়স্ক পুত্র যদুকে ইসলামে দীক্ষিত করাতে রাজী হলেন । হযরত কুত্বুল ‘আলম তাকে মুসলমান ধর্মে দীক্ষিত ক'রে জালালুদ্দীন মুহম্মদ শাহ নাম দিলেন এবং শাহী তখতে বসিয়ে দিলেন । তারপর তিনি সুলতান ইব্রাহীমকে বাংলা থেকে স্বদেশে চ'লে যেতে বল্লেন। সুলতান ইব্রাহীম সসৈন্যে চলে গেলে পর, গণেশ ছেলেকে সিংহাসনচ্যুত ক'রে পুনরায় নিজে রাজা হলেন এবং তাকে শুদ্ধি ক'রে হিন্দু ক'রে নিলেন। এই সময় হযরত কুত্বুল্ ‘আলমের ইন্তেকাল হয়। রাজা গণেশ তার পুত্র শয়খ আনওআর ও পৌত্র শয়খ যাহিদকে পাণ্ডুয়া থেকে সোনারগাওয়ে নির্বাসিত করেন । রাজার আদেশে শয়খ আন্ওয়ার শহীদ হন। কিন্তু সেই দিনই রাজা ভবলীলা সাঙ্গ করেন। তখন পুনরায় জালালুদ্দীন মুহম্মদ শাহ্ প্রকাশ্যে মুসলমান হ'য়ে গৌড়ের সিংহাসনে বসেন এবং শয়খ যাহিদকে সোনারগাও থেকে ডেকে আনেন এবং তার কাছে মুরীদ হন। হয্রত নূরন্দীন নূরুল্ হক নূর কুত্বুল্ “আলমের মৃত্যুর সন = ১.১ ১৯, (নূর নূরের সঙ্গে মিলে গেল)। এতে ৮১৮ হিঃ বা ১৪১৫-১৬ খ্রীষ্টাব্দ হয় । পাতুয়ায় তার মাযার এখনও বর্তমান আছে। মাযারের খাদিমগণ ৬০০০ বিঘা পীরোত্তর সম্পত্তি ভোগ করেন। তাদের কাছে যে প্রস্তর লিপি আছে বা ছিল তাতে পীরের ওফাতের তারিখ ৮১৮ হিঃ ৭ই যিলকদ (১৪১৬ খ্বীষ্টাব্দের ৭ই জানুয়ারী )। ব্লকম্যান তার মুত্যুসন -,.1১41। ৬-৭১ (শামসুল্ হিদায়ত) ব'লে উল্লেখ করেছেন । এতে হয় হিঃ ৮৫১ বা খ্ৰীষ্টাব্দ ১৪৪৭ সাল।* এঁতিহাসিকগণের নিকট এই তারিখই সর্বাপেক্ষা বিশ্বাসযোগ্য । পীর সাহেবের রফঅতুদ্দীন নামে আর এক পুত্রের উল্লেখ পাওয়া যায়। পাতুয়ায় হযরত কুত্বুল্ “আলমের মাযারে 'উরসের সময় এখন বহু ভক্তের সমাগম হয়। সম্প্রতি আমরা হয্র্ত নূর কুত্বে আলমের রচিত একটি কবিতা । এটি মুর্শিদাবাদের স্বগীয় দেওয়ান খোন্দকার ফয্লে রাব্বী সাহেবের সংগৃহীত পুস্তাকাগারে মিবাতুল আস্রার মতে জালালুদ্দীন মুহম্মদ শাহ (মৃত্যু ৮৩৬/ শ্রী ১৪৩২) এবং তার উত্তরাধিকারী পর শাসসুদ্দীন আহমদ শাহ (বাজত্ব ১৪৩২---১৪৩৫ শ্রীঃ) উভয়ে হযরত কুত্বুল আলমের মুরীদ চিলেন।
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।