হযরত নৃরম্দীন নূরুল হক কুতবুল ‘আলম (রহঃ) ৯৭ পীড়া, যাশ্রও মৃত্যু-যন্ত্রণা এবং না-পাওয়া মৃত্যু । (৩) সংসার ছায়ার ন্যায় এবং পরলোক সূর্যের ন্যায় । কেউ ছায়াকে দৌড়ে ধরতে পারে না, কিন্তু সূর্যের দিকে গেলে ছায়া তার সঙ্গে সঙ্গে চলে॥ কুরআন তেলাওত সম্বন্ধে তার নিজের উক্তি “রফীকূল্ 'আরিফীনে" এইরূপে লিপিবদ্ধ আছে ৮+ “আমি প্রথম আবস্থায় প্রত্যহ ১৫ সেপারা কুরআন শরীফ পড়তাম । এর কিছুদিন পরে ভোরে তেলাওত শুরু করে চ শৃতের নমাযের সময় (প্রায় দিন এক প্রহরে) খতম করতাম । তফ্সীর মদারিক নিকটে থাকত; যদি দরকার হত, তফ্সীর দেখতাম, তাতে বড় আনন্দ পেতাম । যদি কেই কুত্বের পদও পায়, যেন কুরআন তেলাওত না ছাড়ে, অন্ততঃ রোজ এক সেপারা যেন পড়ে ।” এ সমস্ত থেকে বেশ বোঝা যায় যে, শয়খ হুসামুদ্দীন কেমন কামিল পীরের কামিল মুরীদ ছিলেন। আখ্বারুল আখিয়ার পুস্তক থেকে হয্রত কুত্বুল্ 'আলমের-ক্ষয়েকটি উক্তি এখানে উদ্ধৃত করছি। “(১) সেকালের পীরগণ আল্লাহৃতা'আলার নামে সংখ্যানুসারে ৯৯ মন্যিলের নির্দেশ করেছেন, যাতে সলুক (আধ্যাত্মিক পথে যাত্রা) সম্পন্ন হয়। কিন্তু আমাদের পীরগণ ১৫টি মন্যিলের নির্দেশ দিয়েছেন । আমি তার মধ্যে তিনটি অবলম্বন করেছি । __ (ক) মহাবিচারের পূর্বে নিজের বিচার কর, (খ) যে একদিন শৈথিল্য করে, সে ক্ষতিগ্রস্ত, (গ) ফকীরের উপাসনা কুপ্রবৃত্তির বিরোধিতা করা। (২) কঠোর তপস্যা (রিয়াযত) এই যে -_ যখনই তুমি নিজের মনের ভিতর সন্ধান পাবে। যেমন কোন শিশু যে জিনিসের আকাঙ্ক্ষা ক'রে ঘুমায়, ঘুম থেকে উঠে আবার তাই চায় । (৩) আমার বিদায় কালে আমার পীর উপদেশ দেন যে, সুর্যের মত দাতা হবে, পানির মত বিনয়ী হবে, মাটির মত ধৈর্যশীল হবে এবং সকলের অত্যাচার সহ্য করবে ।” তিনি শিষ্য ও বন্ধুগণের কাছে যে সকল পত্র লিখেছিলেন, সে সকল তার মক্তুবাত বা পত্রাবলীতে সংগৃহীত ছিল । আখ্বারুল আখিয়ারে মৌলানা “আবদুল্ হক মুহাদ্দিস দিহলভী তার মক্তুবাতেরে উচ্চ প্রশংসা করেছেন এবং তার কিছু উদ্ধৃত করেছেন। সম্প্রতি তার কয়েকটি পত্র বিহারে সংগৃহীত হয়েছে । আমরা এতক্ষণ পীর কুত্বুল্ “আলমের কেবল এক আধ্যাত্মিক দিক্ সম্বন্ধে কিছু বলেছি। কিন্তু তিনি আদর্শ মুসলমানের ন্যায় দেশ ও জাতির সেবায় যে কঠোর জিহাদ করেছিলেন, তা বলা হয় নি। সংক্ষেপে এখন তা বলছি। খ্ৰীষ্টীয় চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে হাজী শামসুদ্দীন ইলিয়াস শাহ গোটা বাংলা দেশে এক স্বাধীন সুল্তানত স্থাপন করেন। সম্ভবতঃ হয্রত কুত্বুল “আলমের পিতামহ আস্*আদ লাহোরী তার সঙ্গে বা সমকারে বাংলা দেশে এসেছিলেন; তিনি ইলিয়াস শাহের পুত্র সুলতান সিকান্দর শাহের খাজাঞ্চী এবং সিকান্দর শাহের পুত্র গিয়াসুদ্দিন আ‘যম শাহ্ হযরত কুত্বুল “আলমের সহপাঠী ছিলেন, এ সকল কথা পূর্বে বলা হয়েছে । সুতরাং ইলিয়াস শাহী রাজবংশের সঙ্গে হযরত কুত্বুল্ ‘আলমের ংশগত সম্পর্ক ছিল। যখন হিন্দু জমিদার গণেশ ইলিয়াস শাহী বংশকে রাজ্যছ্যুত ইস্লাম প্রসঙ্গ ৭
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।