৯৬ ইস্লাম প্রসঙ্গ 'আলাউল্ হককে সোনারশীওয়ে নির্বাসিত করেন । সেখানেও তিনি আগের চেয়ে বেশী ক'রে দান খয়রাত করতে থাকেন তিনি সোনার গীওয়ে দু'বছর ছিলেন । তার বহু শিষ্যের মধ্যে একজন ছিলেন বিখ্যাত পীর সৈয়িদ আশ্রফ জহাঁগীরী সিম্নানী । তিনি ৮০০ হিজরী সনে লোকান্তর গমন করেন । তার মাযার পাখুয়ায় । এইরূপ পিতার পুত্র ছিলেন হযবত নূরু্দীন নূরুল হক । তিনি পিতার নিকটই দরবেশী মতে মুরীদ হন। পরে সিদ্ধিলাভ করে কুত্বুল্ ‘আলম বা জগতের ধ্রুবতারা উপাধি পান। বাদ্শাহ্ গিয়াসুদ্দীন আ'যম শাহ তার সহপাঠী ছিলেন । তাদের ওস্তাদ ছিলেন বিখ্যাত পীর হযরত শয়খ্ হামীদুদ্দীন নাগোরী । হযর্ত নূরুল হক পিতার খানকায় থেকে ফকীর দরবেশদের খিদমত করতেন । একবার যখন এক পীড়িত দরবেশকে তিনি পায়খানায় নিয়ে যেতেছিলেন, তখন হঠাৎ দরবেশের বাহ্যের বেগ হওয়ায় সে তার জামা কাপড় অপবিত্র করে দেয়। কিন্তু তাতে তিনি কিছুমাত্র বিরক্ত বা অসন্তুষ্ট হন নি। তার পিতা তাকে সেই অবস্থায় দেখে সন্তুষ্ট হয়ে তাকে দোয়া করেন। তিনি পিতার আদেশে ৮ বৎসর কাল খানকায় লাকড়ি বয়ে আনতেন। তার বড় ভাই আ'যম খান যিনি বাদশাহের উীর ছিলেন, তাকে পিঠে ক'রে কাঠ বইতে দেখে বলেন যে, “নুরুদ্দীন, কতদিন তুমি লাকড়ি বইবে? বাপের কাছে থেকে তো দেখলে, তিনি তোমাকে লাকড়ি বওয়াচ্ছেন। তুমি আমার কাছে এস; আরামে থাকবে ।” তাতে তিনি উত্তর দেন, “ভাই, আমার কাছে খান্কার লাকড়ি বওয়া আপনার উধীরীর চেয়ে ভাল৷” তার পিতা একবার তাকে বলেন যে, যেখানে মেয়েলোক পানি তোলে, সেখানে বড় পিছল, সেজন্য অনেকে প'ড়ে যায় এবং কলসী ভেঙ্গে যায়। তুমি তাদের ভরা কলসী ঘাড়ে ক'রে শুকনা জায়গায় এনে দিবে । পিতার আদেশ মত তিনি চার বৎসর কাল মেয়েদের কলসী বইতেন। এজন্য অনেকে তাকে হাসি ঠাট্টা করতেও ছাড়ত না। কিন্তু তাতে তিনি ভ্রক্ষেপ করতেন না। পিতার ওফাতের পর তিনি তার খলীফা (স্থলাভিষিক্ত) হন। তার আধ্যাত্মিক খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে । তার বিদেশী শিষ্যগণের মধ্যে শয়খ্ হুসামুদ্দীন মানিকপুরী বিখ্যাত । শয়খ্ হুসামুদ্দীনের শিষ্যগণের সংগৃহীত “রফীকুল্ “আরিফীন” পুস্তকে পীর কুত্বুল্ “আলম সম্বন্ধে অনেক কথা পাওয়া যায় । তাতে দেখা যায় যে হুসামুদ্দীন যখন পীরের সাক্ষাৎ উদ্দেশ্যে বাড়ী থেকে যাত্রা করেন, তখন প্রত্যেক আড্ডায় তিনি স্বপ্ন দেখতেন যেন পীর তাকে বলছেন, “আমি তোমার বরাবর আছি। কোনও ভয় নেই ।” যখন তিনি নৌকায় চড়েন, তখন এক দরবেশও তার সঙ্গী হন। তিনি তীরে উঠুলে সেই দরবেশ পানিতে প'ড়ে যান, তার কোনই সন্ধান পাওয়া যায় না। পাতুয়ায় পীরের খানকায় এসে তিনি আশ্চর্য হলেন যে, সেই দরবেশ ও পীরের আকৃতিতে কোনও তফাৎ নেই । শিষ্যগণ শয়খ হুসামুদ্দীনের অনেক উক্তি লিপিবদ্ধ করেছেন। তার কয়েকটি এখানে উদ্ধৃত করছি । (১) দরবেশকে চারটি জিনিস রাখা চাই _ দুইটি পূরা, দুইটি ভাঙ্গা । দীন (ধর্ম) ও ইয়াকীন্ (বিশ্বাস) পুরা আর পা ও মন ভাঙ্গা । (২) লোভ হচ্ছে
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।