হয্রত নুরুদ্দীন নুরুল হক নূর কুত্বুল 'আলম (রহঃ) রাষ্ট্রীয় পাকিস্তানেব পূর্বে যে সমস্ত পুণ্যাত্মা দরবেশ বাংলাদেশে আধ্যাত্মক পাকিস্তান প্রতিষ্ঠিত করেছিলেন, তাদের মধ্যে হযরত নূরুদ্দীন নুরুল হক কুতবুণ ‘আলম ছিলেন পাক-ভাবতের আউলিয়া জমা“অতের একজন শীর্ষস্থানীয় মহাপুরুষ । তিনি বাংলাদেশেব সে কালের রাজধানী পাতুয়ায় জন্মগ্রহণ করেন । বাংলার ইলিযাস শাহী সুলতানদের সঙ্গে তার বংশের রাজনৈতিক সম্পর্ক ছিল। তার পিতা ছিলেন এক বড় দরবেশ । তার নাম হযরত শয়খ “আলাউদ্দীন 'আলাউল্ হক। তিনি আরবের হাশিমী বংশীয় এবং প্রসিদ্ধ সাহাবী মহাবীর খালিদ বিন ওলীদের বংশধর ছিলেন। তার পিতামহ ছিলেন লাহোরনিবাসী মৌলানা ‘উমর ইব্ন আস্*আদ । হযরত শয়খ “'আলাউল হকের পীর ছিলেন গৌড়নিবাসী হযরত শয়খ সিরাজুদ্দীন উসমান ওরফে ‘আখী সিরাজুদ্দীন। তার পীর ছিলেন দিল্লীর বিখ্যাত হযবত নিযামুদ্দীন আউলিয়া । শয়খ ‘আলাউদ্দীন প্রথম জীবনে যেমন বিদ্বান, তেমনি ধনগর্বিত ছিলেন । তিনি ‘গঞ্জে নবাত' (মিষ্টান্ন ভাণ্ডার) উপাধি নিয়েছিলেন । তখন দিল্লীতে ছিলেন বিখ্যাত পীব হযরত নিযামুদ্দীন আউলিয়া । তার পীর ছিলেন সুপ্রসিদ্ধ খাজাঃ ফরীদুদদীন, তার উপাধি ছিল ‘গঞ্জে শরুর' (চিনির ভাণ্ডার) ৷ হযরত নিজামুদ্দীন আউলিয়া যখন শুনলেন যে বাংলাদেশের এক ব্যক্তি অহঙ্কার বশে তার পীরের উপর টেক্কা দিয়ে "গঞ্জে নবাত' উপাধি নিয়েছে, তখন তিনি তার হিদায়তের জন্য নিজের খলীফা শয়খ সিরাজুদ্দীনকে গৌড়ে পাঠিয়ে দেন। হযর্ত নূরুল হকের পিতা হযরত “আলাউল হক ধনী ব্যক্তি ছিলেন। তার পিতা মৌলানা ‘উমর ইব্ন আস“আদ গৌরের সুলতান সিকান্দর শাহের খাজাঞ্চী ছিলেন। হয্রত নূর কুত্বে আলমের ভাই আ'যম খান সুল্তান গিয়াসুদ্দীন আ'যম শাহের উযীর ছিলেন । “আলাউল্ হক পীরের নিকট মুরীদ (দীক্ষিত) হয়ে ফকিরী অবলম্বন করেন। তিনি এরূপ পীরভক্ত ছিলেন যে, পীরের সফরের সময়ে তিনি তার সঙ্গে থেকে তার খাবারের গরম দেগৃচি মাথায় ক'রে রাখতেন । এতে তার মাথা একেবারে নেড়া হ'য়ে যায় । আবার তিনি এরূপ দাতা ছিলেন যে, তার মুসাফিরখানায় অগণিত ফকীর দরবেশ খানা পেত । বাদশাহ মনে করলেন যে, তার খাজাঞ্চী ছেলেকে সরকারী তহবিল থেকে টাকাকড়ি বে-আইনীভাবে দিচ্ছেন। তাই তিনি
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।