ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইস্লাম প্রচারে হযরত শাহ জালাল মুজর্বদেব ভূমিকা ৯৩ সালে সিলহেটে দেহ ত্যাগ করেন ।৩ ডক্টর ওয়াইজ “যিল্কদ” মাসকে “কলিচন্দ” পড়েছেন এবং শাহ্‌ জালালের পিতার নাম মুহম্মদ পড়েছেন । আমরা দেখাব যে “সুহয়ল-ই-য়মনের” বৃত্তান্ত সত্যাসত্য মিশ্রিত জনপ্রবাদ মাত্র, তার উপর কোনও এতিহাসিক নির্ভর করতে পারেন না। প্রথম কথা শাহ্‌ জালাল যে য়মনী ছিলেন, ইহার কোনও প্রমাণ নাই । হুসয়ন শাহের সময়ে ৯১১ হিঃ সালের সিলহেটের প্রস্তর লিপিতে তাকে “শয়খ জালাল মুজর্দ কুনিয়ায়ী” ১. এ বলা হয়েছে । এতে বোধ হয় যে তিনি আদিতে কুনিয়া নিবাসী ছিলেন । য়মনে কুনিয়া (বা কিন্য়া) শহরের অস্তিত্ব এ পর্যন্ত প্রমাণিত হয় নাই। পূর্বোল্লিখিত হুসয়ন শাহের আমলের প্রস্তর লিপিতে পাওয়া যায় যে ৭৩০ হিঃ সালে সুলতান ফিরোয শাহ দেহলভীর আমলে মুহম্মদের পুত্র শয়খ জলাল মুজরদের আধ্যাত্মিক শক্তির সাহায্যে সিকন্দর খান গাষী কর্তৃক স্র্বপ্রথম মুসলমান বিজয় হয়। অতএব ৫৬১ হিঃ সালে সিলহেট বিজয় এবং তৎপরে শাহ্‌ জালালের তথায় আগমন অসম্ভব । বস্তুতঃ শাহ্‌ জালালের যে মৃত্যুসন (৫৯১ হিঃ = ১১৯৬ ইং) দেওয়া হয়েছে, তখন বাংলাদেশে মুসলিম অভিযানই হয় নাই। ডক্টর ওয়াইজের বর্ণনানুসারে “সুহয়ল-ই-য়মনের” মতে শাহ্‌ জালালের পিতার নাম মুহম্মদ; কিন্তু সম্প্রতি পরলোকগত মুফতী আযহারদদ্দীন আহ্মদ সাহেবের মতে “সুহয়ল-ই-য়মনে” তার পিতার নাম মাহমূদ (মুহম্মদ নহে)। কিন্তু পূর্বোক্ত ৯১৮ হিজরীর প্রস্তর লিপিতে তার পিতার নাম মুহম্মদ লেখা হয়েছে। যা হ’ক “সুহয়ল-ই- য়মন” যে একটি অবিশ্বাস্য কিংবদন্তীমূলক পুস্তক, তাতে আর কোনও সন্দেহ নাই। মুফতী আয্হারদ্দীন আহমদ সাহেবও এরূপ মত প্রকাশ করেছেন। ইব্‌ন বতুতা ৭৪৭ হিজরীতে (১৩৪৬-৪৭ খ্রীঃ) কামরূপে পীর জালালুদ্দীনের দর্শন লাভ করেন। বলা বাহুল্য সেকালে সিল্হেট কামরূপের অন্তর্গত ছিল। ইহা পূর্বোল্লিখিত মুফতী সাহেব স্বীকার করেছেন ।৪ যারা সিলহেটের শাহ্‌ জলালকে ইব্‌ন বতৃতার শয়খ জালালুদ্দীন হ'তে পৃথক্‌ মনে করেন, তাদের যুক্তি এই যে, সিলহেটের শাহ্‌ জালাল ৭৪০ হিজরীতে ' এন্তেকাল করেন। কিন্তু ইব্‌ন বতৃতার শয়খ জালালুদ্দীন ৭৪৮ হিজরীতে (১৩৪৮-৪৯ খ্ৰীঃ) দেহত্যাগ করেন । আরও বলা হ'ল যে খযীনতুল্‌ আস্ফিয়ার মতে জালালুদ্দীন তব্রিধীর ওফাত ৬৪২ হিজরীতে (১২৪৪ খ্রীঃ অন্দে) হয়। এক মতে জালালুদ্দীন তব্রিযীর মৃত্যুর তারিখ নিম্নলিখিত বাক্যে পাওয়া যায়__ ৯:85:800565-0%1170555551715 এতে আবৃজদের হিসাবে ৭৩৮ হিজরী হয়।৫ ৩ মুফতী আয্হারন্দীন আহমদ প্রণীত History of Shah Jalal দ্রষ্টব্য । ৪ শ্রীহট্টে ইসলাম জ্যোতি, পৃঃ ৩৯। ৫. Stapleton, Memoirs of Gaur and Pandua p p 99, 100

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।