৯২ ইস্লাম প্রসঙ্গ তার খলীফা ছিলেন এবং তারই আদেশে সুন্দরবন অঞ্চলে ইস্লাম প্রচার করতে গিয়ে শহীদ হন। তার মাযার জেলা ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে আছে । সেখানে প্রতি বৎসর ১২ই ফাল্গুন তার ওরস্ উপলক্ষে মেলা হয় । এই অধম লেখক পীর গোড়াচাদের বংশানুক্রমিক লাখেরাযভোগী খাদমানের একজন । হযরত সৈয়িদ “আব্বাসের নাম হযরত শাহ্ জালালের খলীফাগণের তালিকায় পাওয়া যায় । ইব্ন বতুতা শয়খ জলালুদ্দীন সম্বন্ধে বলেছেন, “তিনি প্রধান পীরগণের মধ্যে গণ্য ছিলেন”এবং তারই মোলাকাতের জন্য ইব্ন বতুতা সদ্কাওন (চট্টগ্রাম) হ'য়ে কামর (কামরূপ) গিয়েছিলেন । অতএব তার সম্বন্ধে যে ভুল ধারণা প্রচলিত আছে, এখানে তার সংশোধনের জন্যে দু'এক কথা বলা অপ্রাসঙ্গিক হবে না। সিলেটের তৎকালীন মুনসিফ কুমিল্লা জেলাবাসী নাসিরুদ্দীন হায়দার ১৮৬০ ইং বিবরণ লেখেন । তাতে শাহ্ জালালের জনুস্থান যমন এবং পিতার নাম মাহমুদ লেখা হয়েছে । এতে আছে যে, তিনি ৫৬১ হিঃ (১১৬৬ খ্ৰীঃ) সালে সিলেটে আসেন এবং ৫৯১ হিঃ (১১৯৬ খ্ৰীঃ) সালে এন্তেকাল করেন । ৯১১ হিঃ সালের সুলতান হুসয়ন শাহের শিলালিপিতে শাহ্ জালালকে কুনিয়ায়ী বলা হয়েছে এবং পূর্বোলিখিত ৯১৮ হিঃ সালের শিলালিপিতে তার পিতার নাম দেওয়া হয়েছে মুহম্মদ । আমরা দেখেছি যে “গুলযারে আব্রারে' তাকে তৃর্কিস্তানী জাত বলা হয়েছে । আমার মনে হয় তিনি এশিয়াটিক তুর্কির বিখ্যাত নগর কুনিয়ায় জন্মগ্রহণ করেন; এজন্য তাকে যেমন তুর্কিস্তানী বলা যেতে পারে, সেইরূপ কুনিয়ায়ীও বলা যেতে পারে । সৈয়িদ জালাল সুর্খ বুখারীর জন্ম ৫৯৫ হিঃ সালে অথচ শাহ্ জালালের মৃত্যু বলা হয়েছে ৫৯১ হিঃ সালে। তা হ'লে দাড়াল যে নানার জন্মের আগেই নাতির মৃত্যু হয়েছে । কাজেই সুহয়ল-ই-য়মনীর সমস্ত বিবরণ নির্ভরযোগ্য নয়। ইব্ন বতৃতার ভ্রমণ বৃত্তান্তে শয়খ কোনও স্থানে তবরিযী এবং কোনও স্থানে শিরাজী বলা হয়েছে । এর একমাত্র ব্যাখ্যা এই যে, তুর্কিস্তানী বা কুনিয়ায়ী স্থানে স্মৃতিচ্যুতির কারণে এইরূপ মিনা dds ALA লা রিটন করার পৃথক্ | পীরের খাদিমগণ তাকে য়মনী (য়মন দেশীয়) বলেন এবং মনে করেন যে তিনি বিখ্যাত পীর জালালুদ্দীন তব্রিযী হ'তে ভিন্ন ব্যক্তি । তাদের সম্বল কিংবদস্তীমূলক “সুহয়ল-ই-য়মন” পুস্তক ।২ ডক্টর ওয়াইজ “সুহয়ল-ই-য়মন”-এর সংক্ষিপ্ত বৃত্তান্ত দিয়েছেন। তিনি মন্তব্য প্রকাশ করেন যে এই বৃত্তান্তের সাল তারিখে গোলাযোগ আছে। নিযামুদ্দীন আউলিয়ার মৃত্যু হয় ৭২৫ হিজরীতে, অথচ শাহ্ জালাল, যার মৃত্যু ৫৯১ হিজরীতে বলা হয়েছে, নিযামুদ্দীন আউলিয়ার সহিত সাক্ষাৎ করেন ব'লে এতে বর্ণিত হয়েছে। ডক্টর ওয়াই যে ‘সুহয়ল-ই-য়মনের" বৃত্তান্ত উদ্ধৃত করিয়াছেন, তাতে অধিকন্তু আছে যে শাহ্ জালাল ৬২ বৎসর বয়সে “কলিচান্দের” ২০শে তারিখে ৫৯১ হিঃ ২। Dr. J. Wi5e সাহেব এসিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের ৪২ সংখ্যক পত্রিকায় ২৭৮ হইতে ২৮১ পৃঃ, ১৮৭৩ ইং সাল ।
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।