ইসলাম ও বিশ্ব-সেবা সৌর জগতেব প্রতি লক্ষ্য কর, দেখ, গ্রহ-উপগ্রহগুলি কি সুনিযমে কি সুশৃজ্খলায় তাহাদের নিজ নিজ কক্ষে নিয়ত পরিভ্রমণ করিতেছে । পৃথিবীতে দেখ বৃষ্টি হইতেছে, নদী বহিতেছে. ফল পড়িতেছে, ফুল ঝরিতেছে। বৈজ্ঞানিক বলিবেন, এ সমস্ত মাধ্যাকর্ষণের ফল । জড়জগতে যেমন মাধ্যাকর্ষণ, মনোজগতেও সেইবপ এক আকর্ষণ আছে। সেই আকর্ষণেব ফলে বন্ধুর প্রীতি, পতি পত্নীর প্রেম, পিতামাতার বাৎসল্য, সন্তানের মাতৃপিতৃ ভক্তি, দাতার দাক্ষিণ্য, সজ্মবনের দয়া । কি মধুর আকর্ষণ । একই পদার্থ পাত্রভেদে বিভিন্নরৰূপ । এই যে প্রাণের সহিত প্রাণের টান__ তাহার অফুরন্ত উৎস প্রেমময় আল্লাহ্ তা'আলার অনন্ত করুণা । আল্লাহ্র রসূল (সঃ) বলিয়াছেন যে,__ “আল্লাহ্ তা'আলার শত করুণার মধ্যে একটী মাত্র তিনি দানব, মানব, চতুষ্পদ ও হিংস্জন্ত্রকে দান কবিয়াছেন। তাহার ফলে এই সমস্ত প্রাণী পরস্পর দয়া ও অনুগ্রহ করে, তাহার ফলে বন্য পশু তাহার শাবককে ভালবাসে... | [হযবত আবু হুবয়বহ (রঃ) হইতে বর্ণিত : বুখারী ও মুসলিম] । আর একবার আমাদেব প্রিয নবী (সঃ) মাতৃবক্ষে শিশুর দিকে লক্ষ্য করিযা “যেমন এই জননী তাহার সন্তানকে স্নেহ করে, আল্লাহ তা'আলা তাহা অপেক্ষা বেশী তাহার সৃষ্ট জীব (ইবাদ)-কে স্নেহ করেন ।” [হযরত উমর (রঃ) হইতে বর্ণিত, বুঃ ও মুঃ] আল্লাহ্ তা'আলার করুণা অনন্ত ; তাহার দানও অনন্ত ।-_ “এবং যদি তোমরা আল্লাহ্র অনুগ্রহ গণনা কর, তোমরা তাহা গণিয়া শেষ করিতে পারিবে না” । (কুর'আন, সুরাহ, ইব্রাহীম, রুকু, ৫ ; নহল, রুকু, ২)। ধর্ম দয়াময় আল্লাহ্র শ্রেষ্ঠ দান। সেই ধর্মের উদ্দেশ্য, মানব তাহাব আমিত্বকে আল্লাহ্র প্রীতির জন্য বিসর্জন দিয়া সমস্ত জগতে প্রেম ও শান্তির স্বর্গরাজ্য সামান্য কুরুঅ বসাইবে । মহানে উক্ত হইয়াছে, “এবং তাহারা বলে কেহ কিছুতেই স্বর্গে প্রবেশ করিতে পারিবে না, যদি না সে ইয়াহুদী কিংবা খ্ৰীষ্টান হয়। ইহা তাহাদের খেয়াল । বল, তোমাদের প্রমাণ উপস্থিত কর, যদি তোমরা সত্যবাদী হও। না; যে আপনাব আমিত্বকে (আরবী-_মুখকে) আল্লাহ্র কাছে সপিয়া দেয় ('আং, আস্লম) ং হিতকারী হয়, তাহার পুরস্কার তাহার প্রভুর নিকট আছে, তাহার কোন ভয় নাই, সে শোক পায় না।” (সুরাহ বকরাহ্, ১৩ রুকু')।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।