ইসলাম প্রচাবে হযবত শাহ জালাল মুজর্দেব ভূমিকা ৯১ যখন যুদ্ধ আরম্ভ হ'ল, তখন অদৃষ্টেব পর্দা থেকে “কত না ক্ষুদ্র দল আল্লাহের হুকুমে বড় দলের উপর জয়ী হয়েছে” এই (কুরআনের) বাণীর প্রকাশ জাজ্জবল্যমান হ'ল এবং সেই মূর্তিপূজক পলায়নপর হ'য়ে কেবল নিজ প্রাণকে নরকের দিকে নিয়ে যাওয়া ছাড়া আর কিছু সমর্থ হ'ল না। সমস্ত দেশ ও ভুমি জড় ও আধ্যাত্মিক জগতের জয়ীদের হাতে পড়ল। শয়খ মুজরঁদ প্রত্যেকের জন্য হিস্সা স্থির ক'রে তাদের জায়গীর দিলেন এবং প্রত্যেককে বিবাহ করবারও অনুমতি দিলেন। এই ভাগাভাগিতে শহরটি শয়খ নুরুল হুদা আবুল কিরামত স'ঈদী হুসয়নীর ভাগে পড়ে। তিনি গৃহী হন এবং সন্তান জন্মদান করেন। তার বংশধর শয়খ “আলী শের এই বৃত্তান্ত তার নুযূহাতুল আর্ওয়াহের টাকার ভূমিকায় লিপিবদ্ধ করেছেন ।” এই বিবরণে জানা গেল যে শাহ্ জালালের প্রকৃত নাম শয়খ জালালুদ্দীন মুজরদ এবং তার জন্যস্থান ছিল তুর্কিস্তান। তার সিলহেট আগমনের কাল আমরা একটি শিলালিপি থেকে পাই । ৯১৮ হিঃ (১৫১২ খ্ৰীঃ) সালের সুলতান হুসয়ন শাহের আমলের শিলালিপিতে পাওয়া যায় যে ৭০৩ হিঃ (১৩০৩ খ্রীঃ) সালে সুলতান ফিরোয শাহ্ দেহ্লভীর আমলে মুহম্মদের পুত্র শয়খ জালাল মুজর্দের আধ্যাত্মিক শক্তির সাহায্যে সিকন্দর খান গাধী কর্তৃক সর্ব প্রথমে শ্রীহষ্টে মুসলমান বিজয় হন।১ এই তারিখের সমর্থন শয়খ জালালের পীর সৈয়্যিদ আহ্মদ ইয়েসভীর কাল থেকে পাওয়া যায়। তিনি ছিলেন তৃর্কিস্তানের হযর্ত খাজা “আযীযান “আলী রামীতনির (মৃত্যু ৭১৫ হিঃ, ১৩১৫-১৬ খ্ৰীঃ) সমকালীন। ৭৪৭ হিঃ (১৩৪৬ খ্ৰীঃ) সালে বিখ্যাত পর্যটক ইবৃন বতুতা কামরূপে যে পীর জালালুদ্দীনের সাক্ষাতকার করেন এবং যার মৃত্যু পর বৎসরে ১৫০ বৎসর বয়সে হয়েছিল, তিনি এই সিলেটের শাহ্ জালাল থেকে অভিন্ন । এই সময় সিলেট কামরূপের অন্তর্গত ছিল। যা হোক এই হযরত শাহ্ জালাল এবং তার খলীফাগণের প্রচারের ফলেই সিলেট জিলায় এবং পার্শ্ববর্তী ভূভাগে ইসলাম বিস্তৃত হয়। ইব্ন বতুতা লিখেছেন, “এই পার্বত্য অঞ্চলের জানাযা বার রাড নান রাজার ই SRSA থেকে যান ।” হযরত শাহ্ জালাল তার শিষ্যগণ সৈয়িদ জাফর, সৈয়িদ “আবৃদুল গফুর, সৈয়িদ ইব্রাহীম, সৈয়িদ ইসমাঈল, সৈয়িদ ইসহাক, সৈয়িদ মৌলভী রওশন “আলী, সৈয়িদ গোলাম মুর্তযা, শাহ্ জামাল, শাহ্ কামাল, সৈয়িদ শাহ আকরম “আলী এবং শাহ আম্বিয়াকে ত্রিপুরা জেলায় ইসলাম প্রচারে পাঠান, এবং মৌলানা হাফিয আহমদ, শাহ্ হাফীযুল্লাহ্,শাহ মুহম্মদ দাইম, শাহ্ ওলীয়ুল্লাহ্, শাহ্ রওশন “আলী, শাহ আহ্মদুল্লাহ প্রভৃতিকে তবলীগের জন্য ঢাকায় প্রেরণ করেন । তিনি নানা শাহ্, হারূন শাহ্, ইনায়াত কমরবস্তা, মহবুব শাহ্, মিয়া সাহিব বোগদাদী, সৈয়িদ আহ্মদ ওরফে 'কল্লা শহীদ’ প্রভৃতিকে নোয়াখালী জেলায় পাঠান । কাছাড়, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টখ্রাম প্রভৃতি স্থানে হযরত শাহ্ জালালের খলীফাগণ ইসলাম প্রচার করেন। কথিত আছে যে, জেলা ২৪ পরগণার পীর সৈয়িদ “আব্বাস ওরফে গোরাচাদ ১। | নি /8. 5.8. ১৯২২, পৃঃ, ৪১৩।
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।