৯০ ইসলাম প্রসঙ্গ এই ধর্ম প্রচারের জন্যই রসূলুল্লাহ (দঃ) এবং তার আসহাব (রাঃ) প্রিয় জন্মভূমি থেকে হিজরত করেছিলেন, উৎপীড়ন অত্যাচার, যুদ্ধ বিগ্রহ সহ্য করেছিলেন, শরীরের রক্ত দান করেছিলেন এবং কেহ কেহ শাহাদত বরণ করেছিলেন । যার ফলে এখন এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েক কোটি লোক ইস্লামের শান্ত-শীতল ছায়ায় বাস করছে। আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ যখন আবিষ্কৃত হয়, তখন খ্ৰীষ্টান মিশনারীরা দলে দলে সেখানে গিয়ে তাদের ধর্ম প্রচার করেছিল । কিন্তু হায়! মুসলমান তাদের আল্লাহ্ ও নবীর আদেশ ভুলে গিয়ে নিশ্চেষ্ট বসেছিল। এই পাক-ভারত উপমহাদেশের পশ্চিম অঞ্চলে সাহাবাদের (রাঃ) সময় থেকেই ইসলাম প্রচারিত হয়েছিল । পূর্ব অঞ্চলে সমুদ্র তীরবর্তী ব'লে ইস্লামের আদি যুগেই চট্টগ্রামে ইসলাম প্রচারিত হওয়া বিচিত্র ছিল ন।; কারণ এই পথ দিয়েই আরব বণিকগণ চীন পর্যন্ত বাণিজ্য-যাত্রা করত। কিন্তু এই পূর্ব পাকিস্তানের বিস্তৃত পূর্ব প্রান্ত বহুদিন ইসলামের আলো থেকে বঞ্চিত ছিল । যার বদৌলতে এ অঞ্চলে মাযার সিলেটে বিরাজমান রয়েছে । একটি গ্রাম্য ছড়ায় শাহ্ জালালের উল্লেখ পাই__ হিন্দু আছে লাখে লাখে নাইরে মুসলমান । সিলেটের কাছে আসি কে দিল আযান ॥ হযরত শাহ্ জালাল সম্বন্ধে প্রাচীনতম বিবরণ ১৬১৩ খ্রীষ্টাব্দে লিখিত “গুল্যারে আব্রার” নামক ফারসী পুস্তকে পাওয়া যায় । এখানে তার যথাসম্ভব আক্ষরিক অনুবাদ দিচ্ছি। __ “শয়খ জালালুদ্দীন মুজরঁদের স্মৃতি । তিনি তুর্কস্থানী-জাত বাঙ্গালী ছিলেন । তিনি সুল্তান আহমদ ইয়েস্ভীর খলীফা ছিলেন। তিনি একদিন তার রওশন-যমীর (উজ্জ্বলহদয়) পীরের নিকট আরয করেন যে, যেমন হুযুরের হিদায়তের আলোকে সে শ্রেষ্ঠ জিহাদে (অর্থাৎ আধ্যাত্মিক সাধনায়) কিছু জয়লাভ করেছে, সেইরূপ হুযুরেব সফলতা-প্রদানকারী আশীর্বাদের সাহায্যে ক্ষুদ্র জিহাদেও (অর্থাৎ ধর্মযুদ্ধে) যেন সে মনের বাঞ্ছা পূর্ণ করতে পারে এবং যেখানে যেখানে বিধর্মী রাজ্য আছে, সে সমস্ত স্থান জয় ক'রে সে যেন গাযী বা শহীদের উচ্চপদ পেতে পারে । বুযুর্গ পীর তার মিনতি কবুল করলেন এবং তার প্রধান খলীফাগণের মধ্যে কয়েক শত ভাগ্যবান্ জনকে তার সঙ্গী ক'রে দিলেন (আল্লাহ্ তাদেরকে ইয্যত দান করুন) । যেখানেই শত্রুর সঙ্গে তাদের মোকাবেলা হ'ত, তারা জয়পতাকা উড়াতেন । আশ্চর্যতর ব্যাপার ছিল যে এই বহুবিস্তত লড়াইয়ে লুটের মাল ভিন্ন তাদের অন্য কোনও রুযী ছিল না, তবুও তারা বড়মানুষী হালে জীবন যাপন করতেন । কোনও লুটের মাল বা গৃহপালিত জন্তু লাভ হ'লে কোনও এক বুযুর্গকে তা দিয়ে ইসলামের পথ প্রদর্শন ও বিস্তারের ভার তার উপর সোপর্দ করা হ'ত । শেষ কথা, তিনি ৩১৩ জন সহ সূবা বাংলার এলাকায় সিরহতে (শ্রীহট্ট) পৌঁছুলেন। এক লক্ষ পদাতিক এবং কয়েক হাজার ঘোর-সওয়ারের মালিক গৌর গোবিন্দ এ স্থানের শাসনকর্তা ছিলেন । সেই বড় লশকরের তুলনায় এই দল খাবারের মধ্যে নুনের সঙ্গেও তুলনীয় হ'তে পারত না।
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।