ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত "আবদুল কাদির জীলানী (বহঃ) ৮৭ ফিত নঃ আনগেয মশও কাকল-ই-মুশকী মুকশাঈ, তাব-ই-যনজীর ন দারদ দিল্‌-ই-দীওআন-ই-মা । মুর্গই-বাগ-ই মলকৃতেম্‌ দরী দয়র-ই-খরাব্‌, মী শওদ নূর-ই-তজল্লা-ই-খুদা দানা-ই-মা। বা আহদ্‌ দর্‌ লহ্দ-ই-তঙ্গ ব-গোএম কি দোস্ত, আশনাঈ তৃঈ গয়র-ই-তু বেগান-ই-মা। গর নকীব্‌ আয়দ ও পুর্সদ কি বোগো রব্ব-ই-তু কীস্ত, গোয়ম আঁ কস্‌ কি রবুদ ঈঁ দিল-ই- দীওআন-ই-মা। শুকর লিল্লাহ কি ন মুর্দেম ও রসীদেম ব-দোস্ত, আফ্রী বাদ বরী হিম্মত-ই-মর্দান-ই-মা। মুহয়ি, বর্‌ শম'ই তজল্লা-ই-জমালশ্‌ কী সোখত, দোস্ত মী গোফত যিহে হিম্মদ-ই-মর্দান-ই-মা। আমি নীচে এর গদ্য অনুবাদি দিচ্ছি ভিতরে এস বেপর্দা অবস্থায় আমার কুটারের দোর দিয়ে, তোমার বিরহদুঃখ ভিন্ন আমার ঘরে আর কেউ নেই । আমাকে বিপদে ফেলো না, তোমার বাবরি চুল খুলো না. আমার পাগল হিয়া তোমার শিকলের দুঃখ সইতে পাবে না। আধ্যাত্মিক বাগিচার পাখী আমি. এই নির্জন প্রদেশে খোদার বিরাজের জ্যোতিই (নূরে তজন্লী) আমার দানা । সংকীর্ণ গোরের মধ্যে খোদাকে বলব, হে দোস্ত! একা তুমিই আমার আপন, আর সব আমার পর । কবরে যখন মনকির নকীর বলবে, বল তোমার প্রভু কে? তখন বলব, তিনিই যিনি আমার পাগল দিল্খানা চুরি করেছেন । আল্লাহের শোকর, আমি মরি নাই, দোস্তের কাছে পৌছেছি। ধন্য আমার পুরুষোচিত অধ্যবসায় । মুহ্‌য়ি, তার সৌন্দর্য্যের তজল্লীর (বিরাজের) দীপ তোমাকে পোড়াচ্ছে। দোস্ত বল্লেন, সাবাশ আমার পুরুষোচিত অধ্যবসায় ৷ বড় পীর সাহেবের প্রচারিত সূফী মতকে কাদিরিয়া তরীকাঃ বলা হয। সমস্ত ইসলামী দুনিয়ায় এই তরীকাঃ প্রচলিত আছে । বগ্দাদে বড়পীর সাহেবের মাযার একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। হযরত বড়পীর সাহেবের রচিত নয়খানি পুস্তকের নাম Encyclopaedia of [51am নামক প্রসিদ্ধ ইস্লামী বিশ্বকোষে উল্লিখিত হয়েছে _ ১। আল গুন্য়াঃ লি-তালিবি তরীকিল্‌ হক্ক; সংক্ষেপে গুনয়িতু-ত ত | ২। আল্‌ ফত্হুর্‌ রব্বানী ।

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।