ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ ইস্লাম প্রসঙ্গ ৫২১ হিজরীতে (১১২৭ খ্রীঃ) হযরত আবু স'ইদ মুবারক আল মুর্খরিমী তার মাদ্রাসাটি বড় সাহেবেব হস্তে সমর্পণ করেন । সেই বৎসর তিনি সুফী যুসুফ হমাদানীর উপদেশে লোকদের কাছে ধর্ম বিষয়ে বক্তৃতা করতে আরন্ত করেন। প্রথমে অল্প শ্রোতা জুটত। কিন্তু ক্রমে শ্রোতার সংখ্যা এত বেড়ে যায় যে, শেষে তাকে বগ্দাদের হলব ফটকের ধারে সভার স্থান করতে বাধ্য হ'তে হয় । তার সভায় সত্তর হাজার পর্যন্ত লোক সমাগত হ'ত। ৫২৮ হিজরীতে (১১৩৪ খ্রীঃ) সাধারণের চাদায় আল মুখরিমীর মাদ্রাসাকে বিস্তৃত করা হয়। বড় পীর সাহেব এই মাদ্রাসার অধ্যক্ষ হন। তিনি এ সময় থেকে তার ইন্তিকালের সময় পর্যন্ত ৩৩ বৎসর কাল এই মাদ্রাসায় শিক্ষা দান করেন । তিনি যেমন মহাবিদ্বান, সেইরূপ মহাতপস্বী ছিলেন। তার বহু কিরামতের (অলৌকিক কার্ষের) বৃত্তান্ত প্রামাণিক পুস্তকে বর্ণিত হয়েছে। তিনি ৫২১ হিজরীতে ৫১ বৎসর বয়সে বিবাহ করেন। তার চার স্ত্রীর গর্ভে ২৭ পুত্র ও ২২ কন্যা জন্মগ্রহণ করে । তার জ্যেষ্ঠ পুত্র হযরত শয়খ ‘আবদুল ওহাব ৫২২ হিজরীতে ভূমিষ্ঠ হন। ৫৪৩ হিজরীতে বড় পীর সাহেব তাকে মাদ্রাসার তত্ত্বাবধানের কার্যে নিযুক্ত করেন। বড় পীর সাহেবের পরলোক গমনের পব তিনি তার স্থালাভিষিক্ত (সঙ্জাদানশীন) হন । যখন বড় পীর সাহেবের ৯১ বৎসর বয়স হয়, তখন তিনি বুঝতে পারেন যে দুনিয়া থেকে বিদায় হ'য়ে পরম প্রিয় আল্লাহ্‌ তা'আলার কাছে তার যাবার সময় নিকটবর্তী হয়েছে । তখন তিনি প্রায়ই কুরআন শরীফের একটি আয়াত পড়তেন, যার মানে হচ্ছে __ হে প্রশান্ত চিত্ত, তোমার প্রতিপালক প্রভুর নিকট ফিরে যাও; তিনি সন্তুষ্ট এবং তুমি সন্তুষ্ট । ওফাতের (মৃত্যুর) একদিন পূর্বে তিনি নিম্নলিখিতরূপ উপদেশ প্রদান করেন $ “তুমি আল্লাহ্‌ তা'আলার প্রতি সভক্তি ভয় ও আনুগত্য নিজের জন্য অবশ্য কর্তব্য মনে করবে । আল্লাহ্‌ ছাড়া কাকেও ভয় করবে না, কারও কাছে আশা রাখবে না, কারও উপর ভরসা করবে না। তওহীদ (আল্লাহের একত্ব) ভিন্ন আর কিছুর উপর বিশ্বাস রাখবে না; এতে সকলেই এক মত ৷” ৫৬১ হিজরীর রবী'উস্‌ সানী মাসের ৯ই তারিখে (১১৬৭ খ্রীঃ) মৃত্যুর ফেরেশৃতা আয্রাঈল তার কাছে এসে এক জ্যোতির্ময় চিঠি দিলেন । তাতে লেখা ছিল-_ “এই পত্র প্রেমিক হ'তে প্রেমাম্পদের কাছে পৌছে। প্রত্যেক জীব মৃত্যু-আস্বাদনকারী।” এশার নমাযের পর তিনি বললেন, “আমি সাহায্য চাই সেই আল্লাহের, যিনি ব্যতীত কোনও মা'বুদ (উপাস্য) নেই, যিনি চিরজীবী, যার মৃত্যু নেই, ভ ভয় নেই। পবিত্র তিনি যিনি বান্দাগণের উপর মৃত্যু আনয়ন করতে সম্পূর্ণ ক্ষমতাশীল। লা ইলাহা ইল্লাহহু মুহম্মদুর্‌ রসূলুল্লাহ ।” এই বাক্যের সঙ্গে তার পবিত্র রূহ (আত্মা) উধধ্ব জগতে মহাপ্রয়াণ করলে । ইন্না __ লিল্লাহি ..... (তার একটি ফারসী কবিতায় তার খোদা-প্রেমের জ্বলন্ত পরিচয় পাওযা যায় । বে হিজাবানহ্‌ দরুআ আযু দরে কাশান-ই-মা, কি কসে নীস্ত ব-জুয্‌ দর্দ্‌_ই-তু দর খান-ই-মা।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।