হযরত 'আবদুল কাদির জীলানী (রহঃ) ৮৫ ৫২১ হিঃ সনের ১৬ই শওয়ালের বুধবারে তিনি হযরত রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলায়হি ওআ সল্পলামকে স্বপ্নে দেখেন । আঁ হযরত বললেন, “ইয়া ‘আবৃ্দাল্ কাদির! লিমা লা তকল্পম ?” __ হে "আবদুল কাদির! কেন তুমি বক্তৃতা কর না?” তাতে তিনি উত্তর দেন, “হযরত, আমি 'আজমদেশী, আরবাসীদের সামনে কেমন ক'রে মুখ খুলি?” তখন রসূলুল্লাহ (দঃ) কুরআন মজীদের একটি আয়ত প’ড়ে তার উপর ফুঁক দেন। সে দিন থেকে তিনি ধর্ম বিষয়ে ওয়ায (বস্তৃতা) করতে শুরু করেন । প্রথমে তার সভায় অল্প লোক হাজির হ'ত । তারপর তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে । তখন ৭০ হাজার পর্যন্ত লোক তার সভায় জমায়েত হ'ত । বহু "আলেম ফাযেল, ওলীদরবেশ তার বক্তৃতা শুনতে উপস্থিত হ'তেন। তিনি ৫৫৫ হিঃ পর্যন্ত ৩৪ বৎসর ওয়ায করেন। তিনি তার কসীদাঃ কবিতায় নিজের সম্বন্ধে বলেছেন__ ওআ নিল্তুস্ সাদা মিন মওলাল্ মওআলী । অর্থাৎ যত বিদ্যা জ্ঞান আয়ত্ত করিয়া হইনু কুতব, প্রভুর দয়ায় সৌভাগ্য লভিয়া হনু লাভবান্। তার মুহযুদ্দীন (ধর্মের পুনজীবিনদাতা) উপাধির বিষয়ে কথিত আছে যে তিনি ৫১১ হিজরী সনে এক সত্য স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে বগ্দাদ শহরের কিনারে এক চলৎশক্তিহীন বৃদ্ধ মাটিতে পণ্ড়ে আছেন ; কিন্তু তার চেহারা থেকে যেন জোযতি ঠিকরে পড়ছে। তিনি বড় পীর সাহেবকে দেখে বললেন, “আস্সালামু 'আলায়কা ।” বড় পীর সাহেব সালামের জবাব দিলেন । তখন বৃদ্ধ ব্যক্তিটি তাকে নিজের কাছে ডেকে নিয়ে বল্লেন, “তুমি আমাকে তুলে বসিয়ে দাও ।” তিনি তাকে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কে ?” তিনি উত্তর দিলেন, “তুমি আমাকে চিন না! আমি তোমার মহাত্মা দাদার (রসূলুল্লাহের) ধর্ম । আমি দুর্বল হয়ে গিয়ে ছিলাম । এখন তোমার হাতের সাহাযো আমি উঠলাম এবং তাজা হ'লাম। তুমি মুহয়ুদ্দীন হলে ।” সে দিন যখন বড় পীর সাহেব জুমা মসজিদে গেলেন, তখন সেখানে দিব্যদৃষ্টি সম্পন্ন দরবেশদের জমায়েত তাকে “মুহ্যুদ্দীন” ব'লে সম্বোধন ক'রে তার প্রতি সম্মান প্রকাশ করলেন । সেই থেকে তিনি এই নামে প্রসিদ্ধ হ'ন। আজমীর শরীফের বিখ্যাত পীর হযরত খাজা মু'ঈনুদ্দীন চিশ্তী (রাঃ) বড় পীর সাহেবের বদৌলতে আধ্যাত্মিক উন্নতি লাভ করেন। তিনি বড় পীর সাহেবের সঙ্গে জুদী পাহাড়ে মোলাকাত করেন । তারপর তার সঙ্গে জীলানে আসেন। তারপর বগ্দাদে এসে ৫৭ দিন তার খেদমত করেন । ইহার ফলে তিনি কামালাত (আধ্যাত্মিক পূর্ণতা) লাভ করেন। তখন তিনি বড় পীর সাহেবের নিকট “ইরাকের আধ্যাত্মিক অধিকার (বিলায়ত) প্রার্থনা করেন । তাতে বড় পীর সাহেব বলেন, বিলায়ত দান করা হ'ল । তুমি সেখানে যাও ৷”)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।