৮৪ ইস্লাম প্রসঙ্গ এক অদৃশ্য বাণী শুনতে পান। সেই বাণী যেন তাকে কর্জ ক'রে খেয়ে পড়াশুনা করতে বলছে । তিনি বললেন, “আমি এত গরীব, কে ধার দিবে? আর যদিও বা ধার দেয়, আমি কেমন ক'রে ধার শোধ কর্ব?” সেই বাণী বল্লে, “তুমি কর্জ কর, আমি শোধ করার জিম্মা নিলাম ।” তখন তিনি এক রুটিওয়ালার কাছ থেকে ধারে রুটি নিয়ে খেতেন, আর পড়াশোনা করতেন । তিনি শুকনো রুটি খেতেন; কোনও তরকারী তার জুটত না। এই রকম দুঃখকষ্টের মধ্যে তিনি লেখাপড়া শিখেছিলেন। তার ছাত্র জীবনের একটি ঘটনায় তার মহত্তের পরিচয় পাওয়া যায়। একবার তিনি বিশ দিন শাক পাতা ছাড়া আর কোনও খাবার থেতে পান নি। তিনি এমন অবস্থাতেও কারও কাছে কিছু চাওয়া পছন্দ করেন নি। তিনি শহরের বাইরে এক ভগ্ন স্তূপে গিয়ে সন্ধান করতে চাইলেন, যদি কিছু পয়সা কড়ি খুঁজে পাওয়া যায়, তবে তা দিয়ে কিছু খাবার কিন্বেন । সেখানে গিয়ে দেখলেন যে, ৭০ জন দরবেশ সেখানে পয়সার সন্ধানে ব্যস্ত আছেন। তিনি তাদের কাজে প্রতিদ্বন্ত্বী হতে চাইলেন না । তিনি শহরে ফিরে এলেন । কিন্তু খোদার মর্জি সেখানে এক অপরিচিত লোকের সঙ্গে তার সাক্ষাৎ হ'ল। সে লোকটি তার মায়ের কাছ থেকে তাকে দেবার জন্য কিছু টাকা কড়ি এনেছিল । তিনি টাকা পেয়ে সেই ভগ্ন স্তূুপে দৌড়ে গেলেন । একটি মুদ্রা ছাড়া তিনি সমস্তই সেই দরবেশদেরকে খয়রাত ক'রে দিলেন । আট বৎসর পরে ৪৯৬ হিঃ সনের যিল্হিজ্জঃ মাসে তিনি পড়াশোনা সম্পূর্ণ ক'রে সনদ হাসিল করেন। বড় পীর সাহেব আরবী ভাষায় ও ধর্মবিদ্যায় এরূপ অভিজ্ঞ হ'য়ে উঠেন যে, ইব্ন নজ্জার তার ইতিহাসে তাকে সেই সময়ের ইমাম বলে উল্লেখ করেছেন। বাহ্য বিদ্যা শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি আধ্যাত্মিক চর্চায় ও সাধনায় প্রবৃত্ত হন। তিনি বিখ্যাত সুফী আবুল্ খয়র মুহম্মদ হম্মদ আদ্ দব্বাসের নিকট তসৌউফ শিক্ষা করেন। ৫০৩ হিজরীতে আদ্ দব্বাস ভবিষ্যদ্বাণী করেন যে, “এই "আজম দেশী কালে সৃফীগণের মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করবেন এবং তিনি প্রত্যাদিষ্ট হ'য়ে বল্বেন, “আমার চরণ সমস্ত আউলিয়ার ঘাড়ের উপর", তখন তারা তাদের ঘাড় তার সম্মানের জন্য নত করবেন।” তারপর তিনি ২৫ বৎসর কাল এবাদত বন্দেগীতে কাটান। এই সময় তিনি হযরত শয়খ আবূ স“ঈদ মুবারক মুখরিমীর নিকট সূফী মতে দীক্ষিত হন। তার পীরের নিকট দীক্ষিত হওয়ার বৃত্তান্ত এই রূপে বর্ণনা করা হয়েছে __ তিনি ১১ বৎসর কাল একটি টুঙ্গির উপর বাস ক'রেছিলেন। এই টুঙ্গি এই কারণে বুর্জ “'আজমী নামে খ্যাত হয়। তিনি সেখানে থাকা কালে একবার সংকল্প করেন যে, কেউ তাকে নিজের হাতে না খাওয়ালে তিনি কিছুই খাবেন না। এই রকম তিনি ৪০ দিন অনাহারে ছিলেন । ৪০ দিন পরে কেউ কিছু খাদ্য তার কাছে এনে দেয়; কিন্তু তিনি তা ছোন নি। সেই সময় বিখ্যাত “আলিম ও পীর হয্রত আবু স“ঈদ মুবারক আল্ মুখরিমী সেখান দিয়ে যাচ্ছিলেন । তিনি তাকে তার বাড়ীতে নিমন্ত্রণ করেন। তিনি সেখানে উপস্থিত হ'লে হযরত আবু স'ঈদ স্বহস্তে তাকে খাওয়ান এবং ন্ফীর দীক্ষা চিহ্ন স্বরূপে তাকে খির্কাবন্ত্র পরিয়ে দেন । তিনিও স্বয়ং বড়পীর সাহেবের হাত থেকে খির্কা নিয়ে পরেন । তাতে তারা পরস্পর পীর ও মুরীদ হন।
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।