হযবত "আবদুল কাদির জীলানী (রহঃ) ৮৩ অর্থাৎ_- আমার আরম্ভ অবস্থার বৃত্তান্তে চারি দিক্ পূর্ণ, আর দোলায় আমার রোযা বিখ্যাত । যখন তিনি দশ বৎসর বয়সে মকৃতবে পড়তেন, তখন তিনি শুনতেন, ফিরিশতা তাকে বলছে, “আস্সালামু 'আলায়কুম ইয়া ওলিয়াল্লাহ্” অর্থাৎ হে আল্লাহ্ তা'আলার ওলী! তোমার উপর সালাম । হয্রত বড় পীর সাহেব বলেছেন যে যখন আমি বালক ছিলাম এবং অন্য বালকদের সঙ্গে খেলতে ইচ্ছা করতাম, তখন কে যেন আমাকে বলত, “ইলায়্যা ইয়্যা মুবারক! ইলায়্যা ইয়া মুবারক!” অর্থাৎ হে সৌভাগ্যবান! আমার দিকে এস। হে সৌভাগ্যবান । আমার দিকে এস । তখন আমি ভয়ে মায়েব কাছে দৌড়ে যেতাম । কারণ আমি বক্তাকে দেখতে পেতাম না । এখনও আমি সেই আওয়াজ শুনতে পাই, কিন্তু তা নির্জন বাসের মধ্যে । আঠার বৎসর বয়স হ'লে হযরত বড় পীর সাহেব বিদ্যা শিক্ষার জন্য দারুল খিলাফত বগদাদ শহরে যেতে ইচ্ছা করলেন । তার মা তাকে আল্লাহের উপর সোপর্দ ক'রে তাকে বিদায় দিলেন । বিদায় কালে তিনি বল্লেন, “আবদুল কাদির! তুমি সদা সত্য কথা বল্বে । কখনও মিথ্যা বলবে না।” তিনি তার জামার নীচে ৪০টি দীনার মুদ্রা সিলাই ক'রে দিলেন । কাফেলা বগৃদাদের পথে রওয়ানা হ'ল। হামাদান শহর থেকে কাফেলা আগে বাড়লে একদল ডাকাত তাদের উপর হামলা করলে । তারা যাত্রীদের মাল আসবাব লুট ক'রে নেয় । ভার কাছে যে ৪০টি দীনার সেলাই করা ছিল, তিনি ডাকাতদের সরদারকে তা দেখান । সরদার বলে, “ওহে তুমি দেখছ না যে আমরা ডাকাত । কেন তোমাকে জিজ্ঞাসা করতেই তুমি অনায়াসে ব'লে ফেল্লে যে তোমার কাছে ৪০টি দীনার লুকানো আছে, আর তা দেখিয়ে দিলে?” তাতে তিনি উত্তর দেন যে, “মায়েব হুকুম সত্য কথা বলতে । আমি কি ক'রে সে হুকুম অমান্য করি?” তখন সরদার ব'লে উঠল, “আহা! তুমি মায়ের হুকুম পালন করেছ। আর আমরা কি-নরাধম যে খোদার হুকুম অমান্য ক'রে লুটতরাজ করছি।” বড় পীর সাহেব বললেন, “আল্লাহ্, তোমাকে নেক কাজের শক্তি দিন আর নেক পথে চালান।” এই কথা শুনে ডাকাত তার পায়ে লুটিয়ে পড়ে । তারপর তার হাতে তওবা ক'রে তার কাছে মুরীদ হয়। সর্দারের দেখাদেখি অন্য ডাকাতেরাও তওবা ক'রে তার কাছে মুরীদ হয়। তিনি ৪৮৮ হিঃ সনের সফর মাসে বগ্দাদে এসে নানা ওস্তাদের নিকট নানা ধর্মবিদ্যা শিক্ষা করতে থাকেন । তিনি সেখানকার নিযামিয়। মাদ্রাসায় কুরআন, হদীস, তফ্সীর, ফিক্হ প্রভৃতি ধর্মবিদ্যা (দীনিয়াত) আর তার সাথে সাথে পারসী সাহিত্য ও ব্যাকরণ বিশেষ যত্ন ও আগ্রহের সঙ্গে পড়েন । এই সময়ে তিনি দারুণ অর্থকষ্ট ভোগ ক'রেছিলেন। তার মায়ের দেওয়া ৪০ দীনার তিনি শুধু নিজের খাওয়া-পরায় ব্যয় না ক'রে দান খয়রাত ক'রে শীঘ্বই নিঃশেষ ক'রে ফেলেন । তখন তিনি কখন উপোস ক'রে, কখনও বা গাছের পাতা বা কাচা শাকসজী খেয়ে জীবন ধারণ করতে থাকেন। তবুও তিনি ভিক্ষা বা কর্জ করতে রাজী হন নি। এই সময় একদিন তিনি
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।