হয্রত “আবদুল কাদির জীলানী (রহঃ) সায়্যিদুনা মুহ্যুদ্দীন আবু মুহম্মদ আবদুল কাদির জীলানী (কুদ্দিসা সিরুহু) ঈরানের উত্তরাংশে কাম্পিয়ান সাগরের তীরবর্তী তবরিস্তান প্রদেশের জীলান শহরের নিকটস্থ নীফ বা নয়ফ গ্রামে ৪৭০ হিজরীর ১লা রমযান তারিখে (১৮ মার্চ, ১০৭৭ খ্রীষ্টাব্দে) জন্মগ্রহণ করেন । তার পিতা হযরত সয়্যিদ আবু সালিহ মুসা জঙ্গী দোস্ত হযরত ইমাম হসনের (রাঃ) বংশসন্তৃত এবং মাতা সয়্যিদা উম্মুল খয়র আমাতুল্ জব্বার ফাতিমাঃ হযরত ইমাম হুসয়নের (রাঃ) বংশজাত ছিলেন । এজন্য তার পদবী “হসনী ও হুসয়নী” হয়েছে । পাক ভারতের মুসলমান সমাজে তিনি হযরত বড়পীর সাহেবরূপে খ্যাত ৷ তার বিখ্যাত কবিতা কসীদাঃ গওসিয়ায় তিনি নিজের সম্বন্ধে বলেছেন ঃ ওআ ওআল্লানী “আল্ল্ আক্তাবি জম্'আন্ ওআ আ'লামী ‘আলা রা'সিল জিবালী। ওআ “আবৃদুল্ কাদিরি-ল্ মশৃহ্রু ইসমী. ওআ আক্দামী ‘আলা 'উনুকি-র্ রিজালী । অর্থাং- দিয়েছে কর্তৃত্ব কুতব সবার উপরে আমার, সকল দশায় আদেশ আমার হয় বলবান্। মুহ্যিউদ্দীন জীলানী আমার অতি শুভ নাম, সকল গিরির চুড়ায় উড্ডীন আমার নিশান । সকল লোকের গ্রীবাদেশে মোর চরণ দু'খান। তিনি মাতৃগর্ভেই বিলায়ত (ওলীর পদ) লাভ করেন । তিনি শৈশবে রমযান মাসে দিনমানে কখনও মায়ের দুধ খেতেন না। তার স্তন্যপান কালে একবার রমযানের নূতন চাদ দেখা সম্বন্ধে মতভেদ হয় । তার মা বলেন যে, ভোর থেকে শিশু তার দুধ খায় নি। সন্ধান ক'রে জানা যায় যে, বাস্তবিক সেই দিন পয়লা রমযান ছিল । তিনি এই বিষয়ে নিজের একটি কবিতায় বলেছেন- বিদায়তু আম্রী যিক্রুহু মলা আ-ল্ ফধা, ওআ সওমী ফী মহ্দী বিহী কানা ।
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।