ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

আসে যায় চ'লে, আসে নাকো যেবা মোর সন্নিধান । খবর শোনায়, জানায় আমারে যত ভবিষ্যৎ, থামাও তোমার গণ্ডগোল যদি হও বুদ্ধিমান্‌ । মুরীদ আমার, কর উৎসাহ মনে হও খুশী, কর যাহা খুশী, জানিও নামটি আমার মহান্‌ । মুরীদ আমার, লোকের কথায় ক’রো নাকো ভয়, রণ মাঝে আমি সেনানী সুদৃঢ় মহাবীর্ষবান্‌ । মুরীদ আমার, ক'রো নাকো ভয়, প্রভু মোর খোদা, দিয়াছেন মোরে উন্নতি, হয়েছি মহাভাগ্যবান । নসীব আমার হয়েছে চৌদিকে জাজ্জৃল্যমান্‌ । আদি কাল হ'তে ছিল মোর কাল মহাজ্যোতিস্মান্‌ মানস-নয়নে খোদার দুনিয়া দেখিনু সকল, মিলন-আলোকে মনে হ’ল সব অণুর সমান । কামাল-শশাহ্ক নবীর কদমে চির সেবমান । প্রভুর দয়ায় সৌভাগ্য লভিয়া হনু লাভবান । আউলিয়া মাঝে কে আছ কোথায় আমার সমান ? আমার মতন দশান্তরকারী অথবা বিদ্বান ? ইব্ন রুফাঈ আমা হ'তে যত পেল মারফত, আমারি শুগলে, আমারি তরীকে আছে বর্তমান । ইমাম হাসন বংশীয় আমি মুজ“দা মকাম, সকল লোকের গ্রীবাদেশে মোর চরণ দু’খান । “আবদুল কাদির জগদ্বিখ্যাত নামটি আমার, দাদা হন মোর কামালের যিনি উৎস সমান । মুহ্যুদূদীন জীলানী আমার নাম মুবারক, সকল গিরির চুড়ায় উড্ভীন আমারি নিশান । প্রথম প্রকাশ : মাহেনও ॥ ৮ম বর্ষ : ২ সংখ্যা, জ্যেষ্ঠ, ১৩৬৩ ॥ অনুবাদ : মুহম্মদ শহীদুল্লাহ

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।