ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ) ৮১ তার খিলাফত কালে আরবের কয়েকটি গোষ্ঠী ঘকাত দিতে অস্বীকার করে । তিনি বলেন, “আল্লাহের কসম! যে নমায ও যকাতের মধ্যে ফরাক করে, নিশ্চয়ই আমি তার সঙ্গে জিহাদ করব ।” তার পরে যুদ্ধে হারিয়ে তাদের যকাত দিতে বাধ্য করেন। তিনি রসূলে করীমের (সঃ) একজন কুরআন লেখক ছিলেন এবং তার ওফাতের পর তিনিই সর্বপ্রথম কুরআন শরীফ একত্র করেন । তিনি নবুওতের মিথ্যা দাবীদারগণকে যুদ্ধে নিহত বা পরাস্ত করেন। এইরূপে ২ বৎসর ৩ মাস ১০ দিন খিলাফত ক'রে তিনি ১৩ হিঃ সনের ২১ জমাদিযুস্সানী মাসের সোমবার দিনে (৬৩৪ খ্ৰীঃ, ২৩শে আগষ্ট) ৬৩ বৎসর বয়সে ইন্তিকাল করেন । তার শেষ কথা ছিল (.1/..০ (১৪১ (হে আল্লাহ্‌) আমাকে মুসলমান অবস্থায় মৃত্যুগ্রস্ত কর। রেডিও পাকিস্তান, ঢাকা. ২১/১১/৬২ ইং । ইস্লাম প্রসঙ্গ ৬

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।