ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

৮০ ইসলাম প্রসঙ্গ চুপ। তখন হযর্ত আবূ বকর (রাঃ) বিনীতভাবে বল্লেন “আমি ৷” পুনরায় আঁ হযরত (সঃ) জিজ্ঞাসা করেন, “আজ তোমাদের মধ্যে কে গরীবকে খানা দিয়েছে?” সকলে চুপ রইল । তখন হযরত আবূ বকর আস্তে বল্লেন, “আমি ৷” আঁ হযরত (সঃ) আবার প্রশ্ব করলেন, “আজ তোমাদের কে পীড়িতের সেবা করেছে?” আবার সকলে চুপ। তখন হযরত আবু বকর নম্রভাবে বল্লেন, “হে আল্লাহের রসূল, আমি ।” এ কথা শুনে হযরত রসূলুল্লাহ (সঃ) ব'লে উঠ্‌লেন, “নিশ্চয় যাতে এই তিন গুণ একত্র হয়, সে বেহেশ্তবাসী হবে ।” এই সমস্ত নানা সদৃগুণের জন্য আঁ হয্রত তাকে একটি উপাধি দেন, “আতীক বা দোযখ হ'তে মুক্ত। রসূলুল্লাহ্‌ (সঃ) তার মরণান্তিক পীড়ার সময়ে হযরত আবু বকরকে তার স্থানে নমাযের ইমাম নিযুক্ত করেন। তিনি আবূ বকর থাকতে আর কাউকে এর.উপযুক্ত মনে করেন নি। তিনি এইরূপে আঁ হযরতের ইন্তিকাল পর্যন্ত ১৭ ওয়াক্তের নমাযে ইমামতি করেন। . এই সমস্ত গুণের জন্য তিনি আঁ হযরতের (সঃ) ওফাতের পর সর্বসম্মতিক্রমে খলীফাঃ নিযুক্ত হন। তিনি খলীফাঃ হয়ে সৰ্বপ্ৰথমে এই ভাষণ দেন, = “সাহেবান! আমাকে তোমাদের উপর হাকিম নিযুক্ত করা হয়েছে, যদিও আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নই । যদি আমি ভাল কাজ করি, তোমরা আমাকে মান্য ক'র আর যদি আমি মন্দ কাজের দিকে চলি, তবে তোমরা আমাকে সংশোধন করবে । আমি যে পর্যন্ত আল্লাহ্‌ ও আল্লাহের রসূলের তাবেদারি করব, তোমরা আমার তাবেদারি করবে, আর যদি আমি আল্লাহ্‌ ও আল্লাহের রসূলের নাফরমানি করি, তবে তোমাদের উপর আমার তাবেদারির হক্‌ নেই।” খলীফাঃ হবার পূর্বে যেমন তিনি কাধে কাপড় নিয়ে দোকানে যেতেন আর কারবার করতেন, খলীফা হবার পর ছয় মাস পর্যন্ত তিনি সেইরূপে দোকানদারি করতে থাকেন । কিন্তু তিজারত আর খিলাফত কিরূপে এক সঙ্গে ভাল ভাবে চলতে পারে? তাই সাহাবীগণ পরামর্শ ক'রে তাকে বাৎসরিক আড়াই হাজার দিরহম (প্রায় ৮শ' টাকা) বৃত্তি স্থির ক'রে দেন। তিনি মৃত্যুকালে ওসীয়ত করেন যেন তার সম্পত্তি থেকে বৃত্তির সমস্ত টাকা পরিশোধ করা হয়। হযরত আবু বকরের (রাঃ) খিলাফত সময়ে ইরাক, সিরিয়া ও ফলস্তিনের অধিকাংশ জয় হয়। তিনি প্রথমে হযরত আবূ “উবায়দাকে (রাঃ) প্রধান সেনাপতি পদে বরণ করেন। কিন্তু পরে খালিদ বিন ওলীদকে (রাঃ) প্রধান সেনাপতি নিযুক্ত করেন। সেনাপতিগণের প্রতি তার আদেশ এইরূপ ছিল। __ “সৈন্যদের প্রতি ভাল ব্যবহার করবে । তাদের মতামত ও মনোভাব কখনও অগ্রাহ্য করবে না। ছেলে, বুড়ো ও মেয়েলোকের উপর অত্যাচার করবে না। খোর্মা খেজুর গাছ কাটবে না। ফসল ক্ষেতে আগুন লাগাবে না। শত্রপক্ষের সঙ্গে কোনও অঙ্গীকারে আবদ্ধ হ'লে তার সমস্ত শর্ত মেনে চলবে ৷”

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।