হযরত আবু বকব সিদ্দীক (রাযিঃ) ৭৯ তারা তিন রাত তিন দিন সওরের গুহায় থেকে মদীনার পথে রওয়ানা হন। সেদিন ছিল রবিবার, ৪ঠা রবী'উল আওওল । সমস্ত পথে সঙ্গী ছিলেন হযরত আবু বকর। রসূলে করীমের জীবনে ১৯টি জিহাদ সংঘঠিত হয়। এই জিহাদগুলি হ'য়েছিল মুসলমানদের ধন-প্রাণ এবং ধর্ম রক্ষার জন্যে । প্রত্যেক জিহাদে হযরত আবূ বকর রসূলুল্লাহের (দঃ) সঙ্গী ছিলেন। প্রথম জিহাদ বদরে তিনি সৈন্যের দক্ষিণ ভাগের সেনাপতি ছিলেন । এই যুদ্ধে তার পুত্র ‘আব্দুর রহমান (সে তখনও মুসলমান হয় নি) শত্রুর দলে ছিল। তিনি কিছু গ্রাহ্য না ক'রে তাকে আক্রমণ ক'রেছিলেন । ভাগ্যক্রমে সে যাত্রা সে রক্ষা পায়। যুদ্ধ ছাড়াও তিনি হুদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়ে অংশ গ্রহণ করেন । ইস্লামের খিদ্মতের জন্য অর্থ ব্যয়ে তিনি মুক্তহস্ত ছিলেন । একবার রসূলুল্লাহ (সঃ) সাহাবাদের কাছে ধর্মকর্মের খরচের জন্য চাদা চান। প্রথমে হযরত “উমর (রাঃ) চাদা দেন। আঁ হয্রত জিজ্ঞাসা করেন, “উমর তুমি তোমার সংসারের জন্য কি রেখেছ?” তিনি বলেন, “আমার ধনসম্পত্তির অর্ধেক ।” তারপর চাদা দেন হযরত আবু বকর । রসূলুল্লাহ্ (সঃ) জিজ্ঞাসা করলেন, “আবূ বকর , তোমার সংসারের জন্য তুমি কি রেখেছ?” তিনি উত্তর দিলেন, “আল্লাহ্ এবং আল্লাহর রসূলকে।” যখন মিরাজের বিবরণ শুনে অনেকে ভাবনা চিন্তা করছিল, একি বাস্তবিক, না একটা স্বপ্ন মাত্র । কেউ তাকে এসন্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি বিনা দ্বিধায় উত্তর দেন, “আল্লাহ্ ধার সঙ্গে কথা বলেন, তাকে যে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবেন আর তিনি যে আল্লাহ্কে স্বচক্ষে দেখবেন, তাতে আর সন্দেহ কি? আমি তার ষোল আনা কথা সত্য মনে করি ।” তার এই কথায় সকলেই এসস্বন্ধে পূর্ণ বিশ্বাসী হয়। এই থেকে তার উপাধি হয় সিদ্দীক। তিনি অনেক সময় সমস্ত রাত নমাযে কাটাতেন। অনেক দিন তিনি নফল রোযা রাখতেন। যখন তিনি কুরআন শরীফ তিলাওত করতেন, ভক্তিতে তার চোখের পানিতে বুক ভেসে যেত। একদিকে যেমন ছিল তার “ইবাদত, অন্য দিকে তেমনি ছিল তার লোকের খিদমত । তিনি মহল্লাবাসীদের কামকাজ নিজে ক'রে দিতেন, পীড়িতের সেবা শুশ্রুষা করতেন, আতুরদের খিদমত করতেন । মক্কায় ইস্লামের প্রথম অবস্থায় যে সকল দাসদাসী ইসলাম গ্রহণের জন্য নির্যাতিত হত, তিনি তাদের মনিবদের কাছ থেকে তাদেরকে কিনে নিয়ে আযাদ করে দিতেন। হযূরত “উমর (রাঃ) মদীনায় এক অন্ধ বুড়ীকে রাত্রিকালে দেখাশুনা করতেন। কয়েকদিন পরে তিনি দেখলেন যেন কেউ তার কামকাজ আগেই এসে করে যায়। তিনি তাকে ধরবার জন্য সেখানে আগে এসে ওত পেতে রইলেন দেখেন কি যে হযরত আবু বকর সেই লোক। হযরত আবু হুরয়রাঃ বর্ণনা করেন যে একদিন রসূলে করীম (সঃ) সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, “আজ তোমাদের মধ্যে কে রোযা রেখেছ?” সকলে
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।