৭৮ ইস্লাম প্রসঙ্গ সালাম ৷” তখন আবূ বকর বলেন, “বস্ । আর কোনও প্রমাণ দরকার নেই ।” তখন তিনি কলেমা পড়ে মুসলমান হন। তিনি যাবজ্জীবন সুখে দুঃখে, দেশে বিদেশে, নগরে যুদ্ধক্ষেত্রে রসূলুল্লাহের (সঃ) সহচর ছিলেন । জীবনান্তেও তিনি তারই পাশে সমাধি লাভ করেছেন । তিনি যে রসূলে করীমের কতদূর প্রিয়পাত্র ছিলেন, তা" হযরত আবূ স'ইদ খুদ্রী বর্ণিত একটি হদীস থেকে স্পষ্ট বোঝা যায় রসূলুল্লাহ (সঃ) বলেছেন, “যে বক্তি তার জান এবং তার মাল দিয়ে সকলের চেয়ে বেশী আমার উপকার করেছে সে হচ্ছে আবূ বকর । আর যদি আমি আল্লাহ ভিন্ন কাউকে বন্ধুরূপে নিতাম, তবে আবু বকরকেই নিতাম ৷” ( বুখারী ও মুসলিম) রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওআ সাল্লামের হিজরতের ঘটনায় আমরা আবু বকরের আত্মোৎসর্গের একটি উজ্জ্বল চিত্র দেখি । মক্কার কাফিররা আঁ হযরতকে হত্যার ষড়যন্ত্র করেছে। তিনি তা' জান্তে পেরে আল্লাহের হুকুমে মদীনায় হিজরত করবার এরাদা করলেন । আঁধার রাতে তিনি ঘর থেকে বা'র হলেন। বাড়ীর চারিদিকে শক্ররা ঘিরে দাড়িয়ে ছিল। কিন্তু আল্লাহের মর্যী কেউ তাকে দেখতে পেল না। পূর্ব্বের বন্দোবস্ত মত তিনি হযরত আবূ বকরকে তার বাড়ী থেকে ডেকে নিলেন। মক্কার তিন মাইল দূরে সওড় পাহাড়ের গুহায় আত্মগোপনের জন্যে রওয়ানা হলেন। কা'বাকে দেখে আঁ হযরত বল্লেন, “হে মক্কা, তুই আমার বড় প্রিয় স্থান। কিন্তু তোর ছেলেরা আমাকে থাকতে দিলে না।” পথের কাটা-কুটার জন্য তার চলতে বড় কষ্ট হচ্ছিল। তখন হযরত আবূ বকর তাকে কাধে চড়িয়ে নিলে চল্লেন। প্রথমে তিনি গুহায় নেবে পরিষ্কার করলেন । তাতে অনেক গর্ত ছিল। নিজের জামা ছিড়ে গর্ত বোজালেন। জামা শেষ হ'য়ে গেল, তবু একটা গর্ত বোজানো হল না। তিনি আঁ হয্রতকে গুহায় ঢুকৃতে ডাকলেন । আঁ হয্রত বড় ক্লান্ত হ'য়েছিলেন। তিনি হযরত আবু বকরের রানে মাথা রেখে শুয়ে পড়লেন। যে গর্তটি বোজানো হয় নি, তাতে তিনি পায়ের এড়ি দিয়ে আটকে রেখেছিলেন । তাতে একটি সাপ ছিল। সে তার পায়ে বার বার ছোবল মারছিল। কিন্তু তিনি, পাছে সাপ আ হয্রতকে কামড়ায়, এই ভয়ে পা সরান নি। কিন্তু তিনি যন্ত্রণায় চোখের পানি থামাতে পারেন নি। আঁ কাদছ?” আবূ বকর সমস্ত বলতে তিনি বললেন, “তুমি পা ছেড়ে দাও, সাপ আমার কোনও ক্ষতি করবে না।” আঁ হয্রতের মুখের থুতুতে আবূ বকরের জ্বালা যন্ত্রণা দূর হ'য়ে গেল। এই গুহা মধ্যে একবার আবূ বকর ব'লে উঠেন, “ইয়া রসূলুল্লাহ্, আমাদের কি দশা হ*বে? আমরা তো মাত্র দু'জন আর দুশমন অগুন্তি ।” তাতে আঁ হযূরত দৃঢ়ভাবে বললে, “দুঃখ কি? আল্লাহ্ তো আমাদের সঙ্গে আছেন।” কুরআন পাকে এই বিষয়ের উল্লেখ করা হয়েছে _ “নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেছেন, যখন কাফিররা তাকে বা'র ক'রে দেয়; সে ছিল গুহার মধ্যে দু'জনের দ্বিতীয়, যখন সে তার সঙ্গীকে বলে, দুঃখ ক'র না; নিশ্চয় আল্লাহ্ আমাদের সঙ্গে আছেন।” (৯1৪০)
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।