হয্রত আবু বকর সিদ্দীক রোযিঃ) নিখিল মুস্লিম জমাতের মধ্যে আঁ হযৃরত সাল্লাল্লাহু “আলাযহি ও সাল্লামের পরই যার একবংশীয় ছিলেন আর বয়সে তার চেয়ে দুই বৎসর কয়েক মাস ছোট ছিলেন। তার পিতা মাতার নাম আবূ কুহাফাঃ এবং সল্মা ছিল । তার পিতৃদত্ত নাম ছিল ‘আব্দুল কা'বাঃ। তিনি বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইস্লাম গ্রহণ করেন। আঁ হযরত তখন তার নাম রাখেন ‘আব্দুল্লাহ । তিনি নবীপত্বী হযরত 'আই'শাঃ সিদ্দীকার পিতা ছিলেন। এই জন্য তার উপাধি হয় আবু বকর অর্থাৎ কুমারীর পিতা । এই নামেই তিনি বিখ্যাত হন। ইস্লাম গ্রহণের পূর্বেও তিনি আঁ হযরতের সঙ্গী ছিলেন । তিনি কাপড়ের ব্যবসা করতেন । যখন তিনি মুসলমান হন, তখন তার তহবীলে চল্লিশ হাজার দির্হাম ছিল। তিনি সে সমস্ত ইস্লামের খিদমতে ব্যয় করেন। তিনি পৌত্তলিকতার সময়েও অত্যন্ত চরিত্রবান ছিলেন । তিনি কখনও মদ স্পর্শ করেন নি। খেলাধূলার মধ্যে তিনি একমাত্র কবিতা আবৃত্তি ভালবাসতেন । নবীএ করিমের নবুওতের পূর্বে হযরত আবু বকর এক স্বপ্ন দেখেন। যেন এক আলো আস্মান থেকে নেমে কা'বা শরীফের ঘরে পড়ল । যাতে ক'রে মক্কার সফল ঘর আলোকময় হ'য়ে গেল। তারপর সেই আলো হযরত আবূ বকরের ঘরে আস্তে তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন। তিনি এর ব্যাখ্যা এক ইহুদী “আলিমের কাছে জিজ্ঞাসা ক'রেছিলেন। তিনি বলেন, “এটা একটা এলোমেলো স্বপ্ন, এর কোনও মাথামুণ্ডু নেই ৷” এর কিছু দিন পরে তিনি ব্যবসায় উপলক্ষে সিরিয়া দেশে যান, সেখানে বুহয়রাহ্ নামে এক খ্রীষ্টান সন্াসীকে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করেন। তিনি বলেন, “আপনি কে?” হযরত আবূ বকর বলেন, “তিনি কুরাইশ বংশের একজন লোক ।” তখন সন্ন্যাসী বলেন, “খোদা কুরাইশ বংশে এক নবী পাঠাবেন । আপনি তার জীবদ্দশায় তার উযীর হবেন, পরে তার খলীফা হবেন ।” যখন রসূলে করীম ইস্লামের নিমন্ত্রণ দিলেন, তখন হযূরত আবু বকর বলেন, “আপনি যে আল্লাহের নবী তার প্রমাণ কি?” আঁ হয্রত (সঃ) উত্তর দিলেন, “আমার নবুওতের দলীল রা রানার রী নিন এসে টা কির সন্ন্যাসী তার ঠিক ব্যাখ্যা করেন।” আবু বকর আশ্চর্যান্বিত হ'য়ে বলেন, “এই স্বপ্নের খবর কে আপনাকে দিলে?” তাতে আঁ হযরত বলেন, “জিবরীল “আলায়হিস্
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।