৭৬ ইস্লাম প্রসঙ্গ কখনও কাউকে শাস্তি দেন নি। এ কথা হযরত “আই'শাঃ (রাঃ) বর্ণনা করেছেন। আমরা আগের ঘটনাতেও তার এই ক্ষমাশীলতা দেখেছি। আঁ-হযরতের ক্ষমাশীলতার উজ্জ্বল উদাহরণ পাই আমরা তার মক্কা-বিজয়ের ঘটনায়। মক্কার বিধর্মীরা তাকে হত্যা করতে চেষ্টা করেছে, তারা তার কয়েকজন উপর কত না জোর জুলুম করেছে, মক্কা ত্যাগ করলেও তারা পৃথিবীতে মুসলমানদের নাম-নিশানা মিটিয়ে দেবার জন্য কত না যুদ্ধ-বিগ্রহ করেছে, কত না মুসলমানকে যুদ্ধে শহীদ করেছে। কিন্তু আল্লাহের ভবিষ্যদ্বাণী ছিল __ 45 ০১৪৮৮ £ 9 - (৪৮৯) sts Ge ১ - Le 3505 5 7 অর্থাৎ এবং (হে মুহম্মদ!) বল, সত্য এসেছে এবং অসত্য ধ্বংস হয়েছে। নিশ্চয়ই অসত্য ধ্বংসশীল। (১৭।৮১)। শেষে ২১ বৎসর পরে মক্কা জয় হল। এ বিজয় পৃথিবীর ইতিহাসে এক অপূর্ব বিজয় । কোনও সৈন্যবাহিনী কোনও নগর অধিকার করলে, রক্তের স্রোত বয়ে যেত। কত নারীর উপর অত্যাচার হ'ত । লুট-পাটের ত কথাই ছিল না । কিন্তু এ ছিল শান্তিপূর্ণ বিজয় । মক্কাবাসীরা ভেবেছিল, তাদের পূর্ব অপরাধের জন্য আজ তাদের ভাগ্যে না জানি কি ঘটে । সমবেত মক্কাবাসীদেরকে তিনি বললেন, “তোমরা কি বুঝতে পেরেছ, আমি আজ তোমাদের সঙ্গে কিরূপ ব্যবহার করব?” তারা সমস্বরে বললে, “ভাল । হে সম্মানিত ভাই, হে সম্মানিত ভাতিজা, আমরা ভাল প্রত্যাশা করি। হে সম্মানিত ভাই, হে সম্মানিত ভাতিজা, তুমি ক্ষমতা পেয়েছ। আমরা অপরাধী, তবু আমরা ভাল প্রত্যাশা করি।” তখন হযরত ভাবগদৃগদ কণ্ঠে বললেন, “আমি আজ তোমাদের সেই কথা বলি, যা হয্রত ইয়ুসুফ তার ভাইদের বলেছিলেন __ L port 12072 72 a 72/72 Pd D> ০ লি এত ৮৯৪৪৪] 4101 ১8৯০৪ 63211 21562 ৮০০০০ ২ jb আজ তোমাদের উপর আমার কোনও নালিশ নেই! আল্লাহ তোমাদেরকে মাফ করুন ; কেন না তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু (১২।৯২)। যাও, তোমরা সকলে মুক্ত ।” করুণাময় আল্লাহ্তা'আলা হযরত স্বন্ধে সত্যই বলেছেন _ ৮21৮৮6০৯৮৬৮ > ০১ 7 SL 2 ১1 ০1 ৮5 অর্থাৎ আমি তোমাকে বিশ্বাসীদের প্রতি দয়াস্বরূপে পাঠিয়েছি এ ভিন্ন নয় (২১।১০৭)। যদি কেউ বলেন যিনি এত দয়ালু ও ক্ষমাশীল, তিনি জিহাদ করলেন কেন? আমাদের মনে রাখতে হবে আঁ-হ্যর্ত কেবল ধর্মপ্রচারক ছিলেন না, তিনি রাষ্ট্রীয় নেতাও ছিলেন । বাস্তবিক জিহাদ হচ্ছে ধর্মের শত্রু ও স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন । জিহাদ মানব জাতির রক্ষার ও শান্তির জন্য । আজ সম্মিলিত জাতিপুঞ্জও এই ইসলামী নীতি গ্রহণ করেছে। রেডিও পাকিস্তান । ৷ ঢাকা, ৫-৮-৬২ ইং এবং মদীনা, সীরাতুন্নবী সংখ্যা, ১৯৬২।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।