মহানবীর (সঃ) উদারতা ৭৫ যখন পারস্য জয় হয়, তখন লুটের মালের মধ্যে বাদশাহের হাতের কঙ্কণ ছিল। হযরত “উমর সুরাকার হাতে নিজে কঙ্কণ পরিয়ে দেন। রসূল্লাহের সুসংবাদ সে দিন পূর্ণ হয়। উহুদের যুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হন। স্বয়ং রসূলুললাহ্ও আহত হন। তার চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয় এবং চারটি দাত ভেঙ্গে যায় আর নিচের ওষ্ঠখানি কেটে যায়। যুদ্ধ ক্ষেত্রে হযরত আল্লাহর কাছে মুনাজাত করলেন, “আল্লাহহুম্মা হৃদী কওমী, ফা-ইন্নাহুম লা য়া'লমূন”-_ হে আল্লাহ্, তুমি আমার কওমকে সুপথ দেখাও, কারণ তারা বুঝতে পারে না। দেখুন আঁ-হযরত অত্যাচারী বিধর্মীদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর তাদেরকে নিজের কওম বলে পরিচয় দিলেন । পাকিস্তানের মুসলমানদের এতে ভাববার বিষয় আছে। রসূলুল্লাহ (দঃ) কখনও নিজের শত্রুর উপর প্রতিশোধ নিতেন না। ক্ষমাই ছিল তার স্বভাব । এক যুদ্ধকালে তিনি দুপহর বেলায় এক গাছের ডালে তার তলোয়ার ঝুলিয়ে রেখে শুয়ে আরাম করছিলেন । দূর থেকে দা'সূর নামে এক বিধর্মী বীর তাকে সেই অবস্থায় দেখতে পেয়ে বল্লে, এইত সুবর্ণ সুযোগ! আমাদের ধর্মের শত্রুকে একেবারে সাবাড় করে দিই। সে নিঃসাড়ে কাছে এসে তলোয়ার ঘুরাতে ঘুরাতে বলতে লাগল, “হে মুহম্মদ, কে তোমাকে রক্ষা করবে?” তার চীৎকারে হযরতের ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে দেখলেন সামনে শত্রু খোলা তলোয়ার হাতে দাড়িয়ে চীৎকার করছে । তিনি ভীত হলেন না। সে তখন বললে, “হে মুহম্মদ, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে?” হয্রত তখন উচ্চস্বরে বললেন, “আল্লাহ্! আল্লাহ্! আল্লাহ্!!!” আল্লাহের নাম শুনে তার বুক কেঁপে উঠুল। তার হাত থেকে তলোয়ার পড়ে গেল । হযূরত তৎক্ষণাৎ তলোয়ার হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে বললেন, “ওহে! তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে?” সে বললে, “হায়! হায়! কেউই নাই ।” হযরত বললেন, “তুই দেখলি না, কে আমাকে তোর হাত থেকে রক্ষা করলে! যা, আমি তোকে মাফ করে দিলুম ৷” এই ঘটনার পরে সে ইস্লামে দীক্ষিত হয়েছিল । হয্রত দাওয়াত কবুল করতেন, তাতে স্বধর্মী বিধর্মী কোনও ভেদ করতেন না। বাস্তবিক, ছুমার্গ যে ইস্লাম বিরোধী, হযরত নিজের জীবনে তার পরিচয় দিয়েছেন । যয়নাব নামে এক ইহুদী স্ত্রীলোক তার কাছে খাবার জন্যে একটা তাজা বকরী পেশ করে। হযরত এক টুকরা গোশৃত মুখে দিয়েই থু! থু! ক'রে ফেলে দিলেন। তিনি সঙ্গীদেরকে বললেন ঃ “খবরদার । এতে বিষ আছে ।” ইতঃপূর্বেই কিন্তু বিশর নামে এক সাহাবী সেই বিষাক্ত গোশৃত খেয়ে ফেলেছিলেন । অল্পক্ষণ পরেই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়, তিনি বিবর্ণ হয়ে পড়েন । যয়নাবকে তার সামনে ধরে আনা হ'ল। শিষ্যরা চাইল তখনই মুণ্ুপাত করে। যয়নাব নিজের দোষ স্বীকার ক'রে বললে, সে প্রতিহিংসাবশে এই কাজ করেছে। সে মনে করেছিল, যদি হযরত আল্লাহের সত্য-নবী হন, তবে তিনি নিশ্চয়ই বেঁচে যাবেন । এখন সে হযরতকে সত্য-নবী ব'লে বিশ্বাস ক'রে মুসলমান হ'ল । এর পরে যখন বিশর মারা যায়, তখন অবশ্য হত্যার বদলে তাকে হত্যা করা হয়েছিল৷ কিন্তু হযরত প্রথমেই নিজের ব্যাপারে তাকে ক্ষমা ক'রে দিয়েছিলেন । বাস্তবিক তিনি ব্যক্তিগত অন্যায় অত্যাচারের দরুন
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।