ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

মহানবীর (সঃ) উদারতা মহান কুরআনের শিক্ষা __ “ভাল এবং মন্দ সমান নয়। যা অতি ভাল তা দিয়ে (মন্দকে) দূর কর। তা হ'লে তোমার সাথে যার শত্রুতা আছে, সে হবে যেন তোমার অন্তরঙ্গ বন্ধু । এবং যারা ধৈর্যশীল, তারা ছাড়া কেউ এটা লাভ করে না।” (৪১, ৩৪, ৩৫)। এই মহাশিক্ষা মহানবী (সাল্লা'ল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম) নিজের জীবনে অক্ষরে অক্ষরে রূপায়িত কৃরেছিলেন। এই জন্যই কুরআন পাকে তার সমন্ধে বলা হয়েছেন ১৯ ১১ ০4০) 4216 অর্থাৎ এবং নিশ্চয় তুমি মহা চরিত্রবান । (৬৮ 18) তিনিও বলতেন -__ 3৯81 0247 2584 এ অর্থাৎ নিশ্চয় আমি চরিত্রের মহত পূর্ণ করতে জনেছি। (হাদীস) মহানবীর জীবনী থেকে বিধর্মী শত্রুর প্রতি তার ওদার্যের বহু উদাহরণ পাওয়া যায়। প্রথমে দেখুন, আ-হযরত আল্লাহের আদেশে প্রিয় জন্মভূমি চিরতরে ছেড়ে মদীনায় হিজরত করেছেন । সঙ্গে হযরত আবু বকর (রাঃ) । বিধর্মীরা ঘোষণা ক'রে দিয়েছে, যে হযরতের মুণ্ড এনে দিবে কিংবা তাকে ধরে আনবে, তাকে একশত উট বখুশিশ দেওয়া হবে । পুরস্কারের লোভে সুরাকা বিন মালিক নামে এক বিধর্মী বর্শা তীর ধনুক নিয়ে ঘোড়সওয়ার হ'য়ে তার সন্ধানে বেরল। সে আঁ-হযর্ত ও আবু বকরকে দূর থেকে দেখতে পেয়ে চীৎকার ক'রে বল্লে, “হে মুহম্মদ! আজ আমার হাত থেকে কে তোমাকে রক্ষা করবে?” তিনি দৃঢ় কণ্ঠে বল্লেন, “আল্লাহ” । সুরাকা' প্রায় কাছে এসে পড়েছে । আল্লাহের মরযী বেলে মাটিতে তার ঘোড়ার সামনের দুই পা মায় পেট গেড়ে গেল। তার মনে দৃঢ় বিশ্বাস হ'ল যে হয্রতের বদ্‌ দোয়াতেই এইরূপ হয়েছে। সে ঘোড়ার মুক্তির জন্য হযূরতের দোয়া চাইলে । দয়াল নবী দোয়া করলেন। সে ঘোড়া ছুটিয়ে কাছে এল । রসূলুল্লাহ এই আততায়ী শত্রুকে অম্লান বদনে মার্জনা করলেন। সে মুসলমান হ'ল না; কিন্তু বিদায় কালে তাকে একটি অভয় পত্র লিখে দিয়ে হযরত ভবিষ্যদ্বাণী ক'রে বল্লেন, “সুরাকা, তুমি যে দিন ঈরাণের বাদৃশাহের হাতের কঙ্কণ নিজের দুই হাতে পরবে, তখন কেমন খুশী হবে?” এই সুরাকা বহুদিন পরে আ-হযরতের হাতে ইস্লাম গ্রহণ করে । হয্রত “উমরের সময়

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।