সত্যের সংগ্রামে মহানবী (সঃ) ৭৩ নেন নি। কিন্তু যন্ত্রণায় চোখের পানি তিনি থামাতে পারেন নি। যখন তার রানের উপর শোয়া হযরতের মুখের উপর তার চোখের পানি পড়তে লাগল, তখন হযরতের হাল্কা ঘুম ভেঙে গেল । তিনি বল্লেন “আবূ বকর, তুমি কাদছ?” আবু বকর সমস্ত ঘটনা খুলে বল্লেন । হযরত বললেন, “তুমি পা ছেড়ে দাও। আবু বকর গর্ত থেকে পা সরালেন, সাপ চ'লে গেল । হযরত তার বদন মুবারকের থুথু আবু বকরের ক্ষতস্থানে দিলেন। তিনি আরাম পেলেন । তিনদিন সেই গুহায় তারা থাকলেন । আবু বকরের এক বিশ্বাসী চাকর রাত্রিতে গোপনে তাদের খানাপিনা দিত। হযরত আবু বকর বল্লেন, “ইয়া রসূলুল্লাহ! আমরা দু'জন । আর দুশমন অগুন্তি । আমাদের কি হবে?” রসূললুল্লাহ দৃঢ়কণ্ঠে বল্লেন, “লা তাহ্যান্, ইন্নাল্লাহ মা'আনা।” (দুঃখ ক'রো না, আল্লাহ্ আমাদের সঙ্গে আছেন) ৷ তারপর তারা মদীনার দিকে হিজর্ত করলেন । মদীনায় এসেও হয্রত শান্তি পেলেন না। কুরাইশরা প্রতিজ্ঞাবদ্ধ হ'ল, তারা দুনিয়াতে ইসলামের নাম-নিশানা রাখবে না । তাই তারা মক্কা থেকে মদীনায় এসে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ ক'রে দিলে । প্রথম বদরের যুদ্ধে মুসলমানদের জয় হ'ল। ৩১৩ জন মুসলমান এক হাজার অস্ত্র-শস্ত্রে সুসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ক'রে তাদেরকে হারিয়ে দিলে । এর পরে আবার কুরাইশরা মদীনা আক্রমণ করলে । উহুদের যুদ্ধক্ষেত্রে মুসলমানদের পরাজয় হ'ল । এ ছিল আল্লাহের মহাপরীক্ষা । হয্রতের চাচা হাম্যা এবং আরও কয়েকজন সাহাবা শহীদ হলেন। রসূলুল্লাহের শরীরের নানা স্থানে জখম হল । তার চারটি দাত ভেঙে গেল । মুখ ও শরীর রক্তে ভিজে গেল। কাফিররা বিজয়োল্লাসে মক্কায় ফিরে গেল। সাহাবারা হযরতকে বলেন, “আমাদের কোনও অপবাধ নেই; আমরা আল্লাহকে এক বলে জেনেছি এবং কেবলই তারই “ইবাদত করছি, এই জন্যে কাফিররা আমাদের উপর এত অত্যাচার করছে । আপনি তাদেরকে বদ্দোয়া করুন।” আঁ-হযরত হাত তুললেন, সাহাবারাও হাত তুললেন । তিনি বল্লেন, “আয় আল্লাহ্! তুমি আমার কওমকে সুপথ দেখাও, কারণ তারা ত অজ্ঞান।” সাহাবারা আশ্চর্য হ'য়ে বল্লেন, “ইয়া রসূলুল্লাহ, আপনি ত ওদের জন্যে দোয়া করলেন।” রসূলুল্লাহ ধীরভাবে বল্লেন, “আল্লাহ্ আমাকে অভিসম্পাতকারী ক'রে পাঠান নি; তিনি আমাকে সমস্ত জাহানের জন্যে রহমত স্বরূপ পাঠিয়েছেন ।” এরপর আরও কত যুদ্ধ হল, কত সাহাবা শহীদ হলেন; কিন্তু অবশেষে মক্কা জয় হ'ল, ইসলামের জয় হ'ল । সমস্ত আরব ইস্লামে দীক্ষিত হ'ল। রেডিও পাকিস্তান, ঢাকার সৌজন্যে, ১০/৬/৬২ ইং ।
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।