ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

৭২ ইসলাম প্রসঙ্গ বয়কটেব একরারনামা কাবার ঘরে টাঙিয়ে দিয়েছিল । একদিন দেখা গেল, সেটা উই পোকায় খেয়ে নষ্ট ক'রে ফেলেছে । তখন কুরাইশরা বললে, “থাক গিয়ে, খেয়ে ফেলেছে আর দরকার নেই । এখন নিশ্চয়ই মুহম্মদ শায়েস্তা হ'য়ে যাবে ।” তখন মুক্ত হয়ে হযরত মনে করলেন মক্কার লোক ত আল্লাহের কথা শুনলে না; এখন যাই দেখি, তায়েফের লোক কি করে । তিনি বিশ্বাসী অনুচর যায়দকে সঙ্গে নিয়ে তায়েফে ইস্লাম প্রচার করতে গেলেন । তায়েফবাসীরা হযরতের কথায় কান দিলে না; তার উপর তাকে পাথর ছুড়ে ছুড়ে মেরে গ্রাম থেকে বা'র ক'রে দিলে । সমস্ত শরীর তার রক্তাক্ত। রক্তে পায়ের জুতো পর্যন্ত ডুবে গেছে। তিনি শ্রান্ত ক্লান্ত হ'য়ে মাটিতে শুয়ে পড়লেন। পরে তিনি অতিকষ্টে উঠে একটি খোরমা গাছের ছায়ায় আশ্রয় নিলেন । আল্লাহের কাছে মুনাজাত করলেন, “হে আমার রব্‌, আমি তোমার কাছে আমার ফরিয়াদ জানাই । আমার দুর্বলতার জন্যে আর আমার ইচ্ছার অসারতার জন্যে আমি লোকের চোখে অতি নগণ্য । হে পরম দয়াময়, হে দুর্বলের প্রভু, তুমি আমাকে ছেড়ো না, তুমি আমাকে বেগানার হাতে কিংবা আমার শক্রদের হাতে ছেড়ে দিও না। তুমি যদি নারাজ না হও, তবে আমি নিরাপদ । আমি আশ্রয় লই তোমার মুখের জ্যোতিতে, যার দ্বারা সমস্ত আঁধার ঘুচে যায় এবং ইহ-পরলোকে শান্তি আসে । তোমার ক্রোধ যে আমার উপরে না এসে পড়ে । তোমার যেমন মর্যি, আমার মুশকিল আসান কর। কোন শক্তি, কোনও সাহায্য তোমাতে ভিন্ন আর কাউতে নাই ৷” তারপর তিনি যায়দকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরে এলেন। কুরাইশরা ইস্লাম ধর্ম গ্রহণের জন্যে হযবত ইয়াসার আর তার স্ত্রী সমিয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করলে । তারা তাদের ছেলে *আমারকে জ্বালাযন্ত্রণা দিতে ক্রটি করলে না। হযরত বিলালকে খালি গায়ে মক্কার বালিতে সন্ধ্যা পর্যন্ত চিৎ ক'রে শুইয়ে রেখে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে কত না যন্ত্রণা দিলে । প্রবল পিপাসায় তারা তাকে এক ফোটা পানিও খেতে দিলে না, খাবার দেওয়া ত দূরের কথা । তিনি কেবল বলতেন, “আহাদুন্! আহাদুন্!! (এক, এক)” | শেষে হযরত আবু বকর বিলালের মনিবকে টাকা দিয়ে তাকে মুক্ত করেন। শিষ্যদের এই সমস্ত দুর্দশা দেখে তিনি তাদের হিজ্রত্‌ করবার অনুমতি দিলেন। এখন কুরাইশরা মহানবীর জীবন নাশের জন্যে ষড়যন্ত্র করলে । আল্লাহের হুকুমে তিনি সেই খবর জানতে পেরে এক নিশীথ রাতে যখন কাফিররা তার বাড়ী ঘিরে ছিল, তিনি এমন নিঃসাড়ে বেরিয়ে এলেন যে কেউ টের পেলে না। তিনি হযরত আবূ বকরকে সঙ্গে নিয়ে মন্ধার নিকটবর্তী সওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন পাছে তার পায়ের চিহ্ন দেখে কাফিররা তাকে চিনতে পারে এই জন্যে আবূ বকর তাকে কাধে বসিয়ে এনেছিলেন । পাহাড়ের গুহায় রসূলুল্লাহ্‌ (সঃ) হযরত আবু বকরের রানে মাথা দিয়ে শুয়ে পড়েছিলেন। গুহার সমস্ত সুরাখগুলি আবূ বকর নিজের কাপড় ছিড়ে বুজিয়ে দিয়েছিলেন । কাপড়ের অভাবে একটি গর্ত বুজাতে পারেন নি, সেখানে পায়ের তলা দিয়ে আট্কে রেখেছিলেন । একটি সাপ তার পায়ের তলায় বার বার ছোবল মারছিল; কিন্তু তিনি হয্রতের খাতিরে কিছুতেই পা হটিয়ে

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।