ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

কসীদাঃ গওসিয়াঃ [ হযরত বড় পীর (রঃ) সাহেবের রচিত |] পিরীতি আমারে মিলন-মদিরা করায়েছে পান, বলিনু সাকীরে, “এস মোর কাছে হ'য়ে আগুয়ান।” মজিয়া নেশায় সখাদের মাঝে হারাইনু জ্ঞান । বলিনু তখন সকল কুতবে, “পাও মোর দশা, আইস অন্দরে, তোমরা আমারি সেবক সমান ৷” তাহারা অটল আপন আপন পদের উপর, আধার রাত্রিতে তারার মতন করে জ্যোতি দান। সাহস বাধিয়া পিও এ শরাব, হে আমার সেনা, আমাদের সাকী ভরেছে পাত্র কানা পরিমাণ । পাও নাই তবু মিলন অথবা মহৎ সম্মান । তোমাদের পদ যদিও উন্নত, তথাপি জানিও, তোমাদের হ'তে অনেক উপরে আমার যে স্থান । শুধু আমি তার নৈকটা-আসন করিয়াছি লাভ, ঘুরাইছে মোরে যথেচ্ছা আমারে সেই মহীয়ান্‌, মানবের মাঝে কে পেয়েছে দান আমার সমান? খিলাত পেয়েছি, জ্ঞান চেষ্টা মোর আছিল যেমন, কামালিয়তের পরিয়াছি তাজ হয়েছি মহান্‌ । পুরায়েছে মোর সকল প্রার্থনা, হয়েছি প্রধান । কুতবগণের উপর আমারে দিয়েছে নেতৃত্ব, আমার আদেশ সবার উপরে হয় বল্বান্‌। চিরতরে শুষ্ক হইবে দরিয়া ভূমির সমান । চুরমার হ'য়ে মিশে যাবে তারা মাটির সমান । মম দশাগুণে হইবে আগুন শীতল পাষাণ । মৃতের উপর ফেলি যদি আমি রহস্য আমার, কুদ্রতে খোদা হইবে তখনি সে দণ্ডায়মান । নাহি হেন কাল অথবা এমন নাহি কোন মাস

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।