সতোব সংগ্রামে মহানবী (সঃ) ৭১ করার মতলবও আমার নেই । আমি আল্লাহের আদেশ পেয়ে তোমাদেরকে বলছি, তোমরা মনে প্রাণে এই কথা মানো, = “লা ইলাহা ইল্লাল্লাহু মুহন্মদুর্ রসূলুল্লাহ্।” 'উতবা তখন বিড় বিড় ক'রে বলতে বলতে চ*লে গেল, “এটা একটা বদ্ধ পাগল । একে নিশ্চয়ই শক্ত জিনে পেয়েছে ।” কুরাইশরা যখন দেখল যে প্রলোভন দিয়ে মহানবীকে সত্যের পথ থেকে হটানো যাবে না, তখন তারা অন্য ফন্দি আটল। তারা কয়েকবার আঁ-হযরতের পিতৃতুল্য স্ত্েহপ্রবণ চাচা আবু তালিবের কাছে গিয়ে তাকে অনুরোধ করলে, যেন তিনি তার ভাইপোকে এই সর্বনেশে কাজ থেকে বারণ করেন । আবু তালিব হযরতকে এ সম্বন্ধে কখনও কিছু বলেছিলেন কি না, তা আমরা জানি না। কিন্তু হযরত আগের মত পুরাদস্তর প্রচাব-কার্য চালাতে লাগলেন । তিনি হাটে-ঘাটে-মাঠে, কাবার প্রাঙ্গণে প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর্ রসূলুল্লাহ । এবার কুরাইশ প্রধানরা মহাবিবক্ত হ'য়ে আবু তালিবের কাছে এল । তারা তাকে শাসিয়ে বললে, “যদি আপনি আপনার ভাতিজাকে না থামান, তবে অবশ্য আমাদেরকে বাধ্য হ'য়ে আপনার ও আপনার এগানাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে। আপনাদেরকে হ'তে হবে একঘরে ।” অগত্যা আবু তালিব একদিন আ-হযরতকে ডেকে বল্লেন, “শোন ভাতিজা, যদি তুমি ধর্ম প্রচার না ছাড়, তবে সমস্ত কুরাইশ গোষ্ঠী আমাদেরকে একঘরে করবে তাতে বুঝতে পার, আমাদের কি দশা হবে বাবা, তুমি যে মতে আছ, সেই মতেই থাক; কিন্তু সেটা হাটে-বাজারে ঘুরে ঘুরে প্রচার ক'রে লাভ কি? তাতে কেবল গণ্ডগোলই সৃষ্টি হচ্ছে। তুমি যদি না থাম, তবে আমাকে বাধ্য হ'য়ে তোমাকে ছাড়তে হবে । সেটা খুবই দুঃখেব বিষয হবে; কিন্তু উপায কি? এখন বল তুমি কি করবে?” হযরত দৃঢ় কণ্ঠে বললেন, “চাচাজান, তারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাদ দিয়ে এ প্রচার ত্যাগ করতে বলে, আমি নিশ্চয়ই বলছি, যে পর্যন্ত আমার ধড়ে জান থাকবে, সে পর্যন্ত আমি কিছুতেই এই প্রচার কাজ থেকে নিবৃত্ত হব না, তাতে আমার নসীবে যা থাকে তাই হবে । চাচাজান, যদি আপনি আমাকে ছাড়েন, আল্লাহ কখনই আমাকে ছাড়বেন না।” এই ব'লে তিনি অশ্রুসজল চক্ষে বিদায় নিচ্ছিলেন । আবু তালিব তার হাত ধ'রে নিজের কাছে টেনে নিয়ে বল্লেন, “আমার ভাগ্যে যা আছে তাই হোক, আমি তোমাকে কখনও ছাড়ব না।” এর পর সমস্ত কুরাইশ গোষ্ঠী আঁ-হযরত সমেত আবু তালিবের পরিজনদেরকে একঘরে ক'রে দিলে । সে কি সাংঘাতিক ব্যাপার! কেউ তাদের সঙ্গে কথাবার্তা বলবে না, খাওয়া-পেওয়া করবে না, তাদের কোন জিনিসও তারা কিনবে না। এই বয়কটের ফলে তাদের যে কষ্ট সহ্য করতে হয়েছিল, তা বর্ণনাতীত। ক্ষুধা-তৃষ্থায় ছেলেমেয়েগুলো চীৎকার করে কাদছে, পাড়াপ্রতিবেশীরা কেউ এক টুকরা রুটি বা এক ফোটা পানি দিয়ে সাহায্য করে না। তবে সকল মানুষ ত আর পাষাণ নয়!“ কুরাইশদের মধ্য থেকে কয়েকজন গোপনে রাতারাতি কিছু খাবার-দাবার ও পানি! দিয়ে সাহায্য করত । এই ভাবে অতি কষ্টে তাদের দিন চলছিল । কুরাইশরা তাদের
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।