সংগ্রামে মহানবী (সঃ) সে জয় জয়ই নয়, যাহা বিনাযুদ্ধে অনায়াসে লাভ হয় । সত্যের জয় অবশ্যম্ভাবী; কিন্তু সেই জয়ের জন্য যুগে যুগে সত্যের পূজারীদিগকে অসত্যের বিরুদ্ধে কি কঠোর যুদ্ধ করতে হয়েছে! হযরত ইব্রাহীম, হয্রত মূসা আলায়হিমুস্ সালাম প্রভৃতি পয়গম্বরগণকে যে কঠোর সাধনা করতে হয়েছে, তা বাইবেলে ও কুর্মমআানে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বিশ্বনবী হযরত মুহম্মদ মুস্তফার (সঃ) জীবনী প্রাচীন যার হৃদয় ছিল প্রেমময়, বাণী ছিল মধুময় তাকে কে না ভালবাসবে? বাস্তবিক হয্রত ছিলেন প্রাথমিক জীবনে সমস্ত দেশবাসীর পরমপ্রিয় । সাধারণে এই আবুল কাসিমকে খেতাব দিয়েছিল আল্আমীন (বিশ্বাসী) ও আস্সাদিক (সত্যবাদী) । চল্লিশ বৎসর বয়স পর্যন্ত এইরূপে আ-হযরত ছিলেন সকলের পিয়ারা, সকলের দুলারা ৷ কিন্তু যখন আল্লাহের আদেশে তিনি ঘোষণা করলেন উদাত্ত কণ্ঠে _ লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ্ অর্থাৎ ব্যতীত আল্লাহ কোন দেবতা নেই, মুহম্মদ হলেন আল্লাহের প্রেরিত ধর্মপ্রচারক, _ এই চিরসত্য ও নতুন বাণী আরববাসীর কানে বিষ ঢেলে দিলে । প্রথমে তারা প্রলোভন দেখিয়ে সত্যের পথ থেকে তাকে বিচ্যুত করতে চাইলে । ‘উৎবা বিন্ রবিয়া' এক কুরাইশ প্রধান তাকে একদিন নির্জনে পেয়ে বল্লে, “হে ভাতিজা, তুমি এ কি গণ্ডগোল আরম্ভ করেছ? আমরা বাপদাদার কাল থেকে লাত, মানাত, 'উষ্যাঃ, হাবল প্রভৃতি ৩৬০ দেবদেবীর পূজা করে আসছি, তুমি বল কিনা এরা কিছুই নয় __ কেবল নাম মাত্র । আচ্ছা! তোমার মাথায় যদি কোনও ব্যারাম হ'য়ে থাকে, তবে ঈরানে, রূমে, হিন্দস্তানে যত বড় বড় হাকিম আছে, তাদের দ্বারা তোমার চিকিৎসা করাব | আর যদি তুমি কোন টাকাকড়ি চাও, তবে আমাদের যত সোনা-রূপা তোমার পায়ে ঢেলে দেব। আমরা কখনও কোনও রাজা-বাদশাহ্ মানি নি; তবে তুমি যদি বাদশাহ্ হ'তে চাও, আমরা তোমাকে বাদশাহ্ করব ।” তার পরে ‘উৎবা একটু মুচকি হেসে বল্লে, “তুমি ত এক বুড়ীকে নিয়ে ঘর করছ,যদি বল, তবে আরবের যত সুন্দরী কুমারী আছে, তাদের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দি। কিন্তু দোহাই তোমার, তুমি তোমার মত প্রচার ছেড়ে দাও ৷” হয্রত ধীরভাবে 'উৎবার কথা শুনলেন, তারপরে বল্লেন, “চাচা, আমার মাথায় কোনও গোলমাল নেই; তোমাদের টাকা-কড়ি তোমাদেরই থাকুক, তাতে আমার কোনও দরকার নেই; আমি দুনিয়ার বাদশাহ্ হ'তে চাই না, আর সুন্দরী রমণী বিবাহ
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।