হয্রত মুহম্মদের(দঃ) ধর্ম্মীয় উদারতা ৬৯ ন্যায় ভক্তি করিতেন। অথচ আবু তালিব যাবজ্জীবন পৌত্তলিক ছিলেন এবং হালীমা বহু পরে ইসলাম গ্রহণ করিয়াছিলেন । হযরতের পারিবারিক জীবনের এই উদারতা তাহার বহিজ্জবিনেও পরিস্কুট ছিল । তিনি স্বয়ং যিহুদীর বাড়ীতে নিমন্ত্রণ স্বীকার করিতেন। য়িহুদী ও শ্বীষ্টানগণের অন্নগ্হহণ এবং তাহাদের একশ্বেরবাদিনী কন্যাগণের পাণিগ্রহণ কুরআনে বৈধ বলিয়া নির্দিষ্ট হইয়াছে । হযরতের স্ত্রী সুফিয়া য়িহুদী জাতীয়া এবং মরিয়ম খ্ৰীষ্টান জাতীয়া ছিলেন । পরে তাহারা ইস্লাম গ্রহণ করেন। অমুসলমানদের ধৰ্ম্মীয় স্বাধীনতা তিনি নজরানের শ্বীষ্টানদিগকে যে সনদ (0121161) দিয়াছিলেন, তাহাতে লিপিবদ্ধ ছিল যে, যে পর্যন্ত তাহারা স্বীয় অঙ্গীকারে স্থির থাকিবে, তাহাদিগের গিজ্জা, ধর্মাচার এবং সন্াসীদিগের আশ্রম আল্লাহ ও তাহার প্রেরিত পুরুষের রক্ষণাধীনে থাকিবে এবং তাহারা নির্ব্বিম্নে সকল প্রকার ধর্মীয় স্বাধীনতা ভোগ করিবে । হযৃরত মুহম্মদ (দঃ) হিরাক্রিয়াস এবং অন্যান্য খ্ৰীষ্টান রাজগণের নিকট যে-সকল পত্র প্রেরণ করিয়াছিলেন তাহাতে কুরআনের এই বাণী উদ্ধৃত থাকিত _ “বল, হে গ্রন্থ-অধিকারিগণ, তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে সাধারণ একটি কথার দিকে এস. তাহা এই যে আমরা আল্লাহ্ ব্যতীত অন্য কাহাকেও প্রতিপালক প্রভুরূপে গ্রহণ করিব না। যদি তাহারা পশ্চাদৃগামী হয়, তবে বল, তোমরা রানাকে আমরা মুসলিম (আল্লাহের একান্ত অনুগত) ৷” (এ ৩-_-৭৩) যিশ্বীর প্রতি ব্যবহার মুসলমান শাসনাধীনে বিধন্মী প্রজাদিগকে যিশ্মী বা চৃক্তি-আবদ্ধ বলা হইত । তাহাদের সম্বন্ধে আ-হযরতের উক্তি এইরূপ -_- “যে ব্যক্তি যিম্মীর প্রতি অন্যায় ব্যবহার করিবে এবং তাহার সাধ্যের অতিরিক্ত বোঝা তাহার উপর চাপাইবে আমি পরলোকে তাহার জন্য অভিযোগকারী হইব ।” বাস্তবিক ইসলামের আইনে বিধর্মী প্রজার ধনথাণ মুসলমান প্রজারই ন্যায় সমানভাবে পবিত্র ও রক্ষণীয়। হযরত মুহম্মদ (দঃ) কুর্আনে প্রচার করিয়াছেন যে পৃথিবীর বিভিন্ন জাতির জন্য নবী আসিয়াছেন এবং তাহারা স্বজাতির ভাষায় এশী বাণী প্রচার করিয়াছেন। বিভিন্ন ধর্মাবলম্বীদিগের প্রতি কুরআনের বাণী কি উদার । “তোমাদের প্রত্যেকের জন্য আমি (আল্লাহ) এক এক ব্যবস্থা এবং পন্থা নিদ্দিষ্ট করিয়াছি । যদি আল্লাহ চাহিতেন, তবে নিশ্চয়ই তাহাদিগকে একই সম্প্রদায় করিতেন। কিন্তু তিনি তোমাদিগকে যাহা দিয়াছেন তাহাতে তিনি পরীক্ষা করিতে চাহেন। অতএব ভাল কাৰ্য্যে প্রতি্বন্দিতা কর। আল্লাহের দিকে তোমাদের সকলের প্রত্যাবর্তন হইবে । তখন তিনি তোমরা যাহাতে মতভেদ করিতেছিলে তাহার বিষয় জানাইয়া দিবেন।” (এ ৫-৪৯) রেডিও পাকিস্তান, ঢাকা; প্রথম প্রকাশ ॥ মদীনা, সীরাত সংখ্যা, ১৯৬১, রবিউল আওয়াল, ১৩৮১ হিঃ ॥
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।