৬৮ ইসলাম প্রসঙ্গ সকল অহংকার হে আমাব ডুবাও চোখের জলে ।' তখন তিনি প্রকারান্তরে ইসলামেরই কামনা করেন । ধর্মকলহে রত য়িহুদী ও শ্বীষ্টানগণকে লক্ষ্য করিয়া কুরআন বলিতেছেন “এবং তাহারা বলে য়িহুদী কিংবা খ্রীষ্টান না হইলে কেহই স্বর্গোদ্যানে প্রবেশ করিতে পারিবে না। ইহা তাহাদের খেয়াল। বল, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণপত্র উপস্থিত কর । না না, যে ব্যক্তি তাহার আননকে সম্পূর্ণরূপে আল্লাহ্র নিকট নিবেদন করে এবং হিতাকাজ্জী হয়, তাহার প্রতিদান তাহার জন্য তাহার প্রভুর নিকট আছে, তাহার কোন ভয় নাই, সে শোক পাইবে না।” (১১১২ ,১১২)। সমস্ত ধর্মপ্রবর্তকের অনুবর্তিগণ বস্তুতঃ একই ধর্ম্মমণ্ড বহু সম্প্রদায়ে বিভক্ত হইয়াছে । আল্লাহের উক্তি _ “* পল প্রবর্তকগণ) নিশ্চয় তোমাদের এই সম্প্রদায় এক সম্প্রদায় এবং আমি তোমাদের প্রতিপালক প্রভু । অতএব আমাকে তোমরা সভক্তি ভয় কর। অনন্তর তাহাদের অনুবর্তিগণ নিজেদের মধ্যে খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন হইয়াছে। প্রত্যেক দল তাহাদের নিজের যাহা আছে, তাহাতে আহাদিত।” (এ ২৫-৫২, ৫৩)।। অন্যত্র বলা হইয়াছে __ “(অংশিবাদিগণ) যাহারা তাহাদের ধর্মকে পৃথক্ পৃথক্ করিয়াছে এবং এক এক সম্প্রদায় হইয়াছে, প্রত্যেক দল তাহাদের নিজের যাহা আছে তাহাতে আচ্ছাদিত ৷” (এ ৩০।৩২)। ধৰ্ম্মে বলপ্রয়োগ নিষিদ্ধ সমস্ত মতানৈক্য ধীরভাবে সহ্য করিতে কুরআন উপদেশ দেয়। “এবং যদি তোমার প্রভু চাহিতেন তবে নিশ্চয় ধরাতলে যাহারা আছে সকলেই ধর্ম্মবিশ্বাসী হইত । তবে কি তুমি ধরধবশ্বাসী হইবার জন্য লোকদের উপর বল প্রয়োগ করিবে” (এ ১০1৯৯) । কুরআন বজ্নিনাদে বলিতেছেন __ ‘লা ইক্রাহা ফিদৃদীন' (এ ২।২৫৬) __ ধৰ্ম্মে বল প্রয়োগ নাই । কুরআনের ধর্ম্মে তরবারির স্থান নাই । এক হাতে কুরআন, অন্য হাতে তরবারি _- এই চিত্র ইসলামের শক্রগণের অঙ্কিত । EE tl BBL AL -৭ জন্য য়িহুদী বনী নযীর গোষ্ঠীকে মদীনা হইতে বহিষ্কৃত করিয়া দিবার আদেশ প্রদত্ত হয়, তখন মদীনাবাসী মুসলমানগণের যে সকল সন্তান পূর্ব্বে যিহুদীধর্ম গ্রহণ করিয়াছিল, তাহাদের পিতামাতা তাহাদিগকে জোর করিয়া মুসলমান করিতে চাহিয়াছিল; কিন্তু আ-হ্যুরত এরূপ করিতে নিষেধ করিয়া বলিয়াছিলেন_ “ধৰ্ম্মে বলপ্রয়োগ নাই ।” (হাদীস আবুদাউদ, নিসা'ঈ ও ইবনে হাব্বান)। এক মুসলমানের LLL EE অনুমতি চাহিয়াছিল, তাহাতে তিনি বলিয়াছিলেন__“ধর্মে বলপ্রয়োগ নাই ৷” (তফসীর ইবনে জরীর) হযরত মুহম্মদ (দঃ) স্বীয় পিতৃব্য আবু তালিবের সহিত তাহার মরণকাল পর্যন্ত অতি সত্তাবে বসবাস করিয়াছিলেন। তিনি তাহার শৈশবের ধাত্রী হালীমাকে মায়ের
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।