হযরত মুহম্মদের(দঃ) ধর্ম্মীয় উদারতা ৬৭ ধর্মের নাম হযরত মুহম্মদের (দঃ) প্রচারিত ধর্মের বৈশিষ্ট্য তাহার বিশ্বজনীন উদারতায় । তাহার পূৰ্ব্বে প্রচারিত ধর্মগুলি প্রায়শঃ হয় জাতির নাম অনুসারে, আর না হয় ধন্ম-প্রচারকগণের নাম অনুসারে অভিহিত হইয়াছে । বৌদ্ধ, খ্রীষ্টান, য়িহুদী ও হিন্দু ধর্মগুলি তাহার দৃষ্টান্ত স্থল ৷ কিন্তু হযরত মুহম্মদের (দঃ) প্রচারিত ধর্মের নাম মুহম্মদীয় ধর্ম নহে । 1/9110176021191" শব্দটি অমুসলমানের রচিত, তাহা সম্পূর্ণরূপে কুর'আন-বহির্ভীত ও ভ্রান্তিজনক। উহার নাম ইস্লাম। ইহার অর্থ আল্লাহের নিকট আত্মনিবেদন বা সম্পূর্ণ আনুগত্য স্বীকার, যাহার পরিচয় বিশ্বের শান্তি-সৃষ্টিতে এবং হিতসাধনে । সৃষ্টিকর্তার প্রতি এই আনুগত্য মাধ্যাকর্ষণের ন্যায় সমস্ত বিশ্বে বিদ্যমান । ইস্লামের অপর নাম ফিতরৎ বা মানব-ধর্ম । কুরআন এবং হযরত মুহম্মদ (দঃ) সেই বিশ্বজনীন ধর্মের দিকে জাতিবর্ণ নিবির্বশেষে সকল মানবকে আহ্বান করিয়াছেন। কুরআনের উক্তি __ “কি তাহারা আল্লাহের ধর্ম ভিন্ন অন্য ধর্ম আকাঙ্কা করে ? আর যে কেহ দ্যুলোকে ও ভূলোকে আছে স্বেচ্ছায় বা অনিচ্ছায় তাহাব একান্ত আনুগত্য স্বীকার করে এবং তাহারই দিকে প্রত্যাবর্তন করে। বল, আমরা বিশ্বাস করি আল্লাহের প্রতি এবং তাহার প্রতি যাহা আমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে এবং তাহার প্রতি যাহা ইব্রাহীম, ইস্মাঈ'ল, ইসহাক, ইয়াকুব এবং ইসরাঈল বংশীয়গণের প্রতি অবতীর্ণ হইয়াছে এবং তাহার প্রতি যাহা মুসা এবং ঈসা এবং ধর্থের বার্তাবহদিগকে তাহাদের প্রভুর নিকট হইতে প্রদত্ত হইয়াছে; আর আমরা তাহার একান্ত অনুগত ৷” (কুরআন ৩।৮২।৮৩)। উদ্ধৃত উক্তিতে যে স্থলে আছে “একান্ত আনুগত্য স্বীকার করে' এবং “একান্ত অনুগত’ সে-স্থলে মূলে আছে “আস্লামা” এবং “মুসলিমূন্”। ইহা হইতে ধর্মের নাম ইস্লাম এবং তাহার অনুসরণকারীগণের নাম মুস্লিম। এই ইসলামকে লক্ষ্য করিয়া কুরআন বলিতেছেন-_ “আর যে ব্যক্তি ইস্লাম ব্যতীত অন্য ধৰ্ম্ম অনুসন্ধান করে, কিছুতেই তাহা তাহার নিকট হইতে গৃহীত হইবে না। এবং সে পরলোকে ক্ষতিগ্রস্ত হইবে!” (এ ৷৮৪)। জার্মানির শ্রেষ্ঠ মনীষী লেখক থেটে যেন ইহারই প্রতিধ্বনি করিয়াছেন _- ‘Wer Islam Gott ergeben heisst. In Islam leben und starben wir alle.’ অর্থাৎ যদি ইসলামের অর্থ ঈশ্বরে আত্মনিবেদন হয়, তবে আমরা সকলেই ইসলামে বাচি এবং মরি । যখন রবীন্দ্রনাথ বলেন _ “আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।