ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হয্রত মুহম্মদের (দঃ) ধৰ্ম্মীয় উদারতা যখন বিশ্বময় হিন্দু এবং বৌদ্ধ, য়িহুদী এবং খ্রীষ্টান, এমনকি একই ধর্মের শাখাভুক্ত শৈবশাক্ত এবং বৈষ্ণব, আরিয়ান এবং আথানাসিয়ান প্রভৃতি বিভিন্ন ধর্ম ও মতাবলম্বী ভীষণ ধর্মকলহে রত ছিল, এমনকি ধর্মের নামে রক্তপাতেও কুণ্ঠিত ছিল না, তখন আরবের মরু-বায়ু প্রকম্পিত করিয়া ধ্বনি উঠিল _ রা নির্দেশ করিয়াছিলেন এবং যাহা আমি (আল্লাহ) তোমার প্রতি (হে মুহম্মদ!) প্রত্যাদেশ করিয়াছি এবং যাহা 1 (পূর্বে) ইব্রাহীম, মূসা ও “ঈসার প্রতি আমি নির্দেশ করিয়াছিলাম, যেন তোমরা ধর্ম্বকে সুপ্রতিষ্ঠত রাখ এবং তাহাতে দলে দলে বিভক্ত না হও ।” (কুরআন ৪২।১৩)। ইহা আল্লাহের বাণী তাহার প্রেরিতপুরুষ ধর্ম্মপ্রবর্ত্তক হয্রত মুহম্মদ (দঃ) এর প্রতি। ইহার মর্ম এই হইল যে পৃথিবীর সমস্ত সত্য ধর্মের মূল উৎস স্বয়ং বিশ্বপালক আল্লাহতা আলা । সুতরাং সকল সত্য ধর্মাবলম্বী মূলতঃ এক । তাহাদের বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হওয়া অনুচিত । শাস্ত্রীয় ভিত্তি Encyclopedia of Religion and Ethics-এর 70181811011 শীর্ষক প্রবন্ধ লেখক সত্যই বলিয়াছেন _ “The recognition of rival religious systems as possessing a Divine revelation gave to Islam from the outset a theological basis for the toleration of 17017-110151115” অর্থাৎ প্রতিদ্বন্দ্বী ধর্্মবিধিসমূহের মধ্যে এশ্বরিক প্রত্যাদেশ বিদ্যমান আছে, ইহা স্বীকার করিয়া আদি হইতেই ইসলাম অমুসলমানদিগের প্রতি উদার ব্যবহারের জন্য এক শাস্ত্রীয় ভিত্তি রচনা করিয়াছিল। হযরত মুহম্মদের (দঃ) প্রতি আল্লাহের প্রত্যাদেশ হইয়াছিল __ “এবং বল, আল্লাহ যে কোনও গ্রন্থ অবতীর্ণ করিয়াছেন, আমি (মুহম্মদ) তাহাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি যে, আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিব । আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু এবং আমাদের জন্য আমাদের কর্মষ্ণ ও তোমাদের জন্য তোমাদের কর্মফল । তোমাদের ও আমাদের মধ্যে কোন তর্ক নাই। আল্লাহ আমাদিগকে একত্র করিবেন এবং তাহার দিকেই প্রত্যাগমন ৷” (কুরআন ৪২।১৫)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।