ইসলাম প্রসঙ্গ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ
/ ١١٢
📝 نص 📖 PDF

৬৪ ইস্লাম প্রসঙ্গ আদর্শ ৷ স্বামী দেখতে পাবে তার মধ্যে স্ত্রী-অনুরাগী আদর্শ স্বামী । পুত্র দেখতে পাবে তার মধ্যে পিতৃমাতৃভক্ত আদর্শ পুত্র । পিতা দেখতে পাবে তার মধ্যে মমতাশীল কর্তব্য-পরায়ণ আদর্শ পিতা । গৃহী দেখতে পাবে তার মধ্যে স্বহস্তে গৃহকর্মরত আদর্শ গৃহী। যোগী দেখতে পাবে তার মধ্যে সংসার মধ্যে ধ্যাননিরত আদর্শ যোগী । প্রভু দেখতে পাবে তার মধ্যে সদয়, হাস্যবদন আদর্শ প্রভু ভূত্য দেখতে পাবে তার মধ্যে কর্তব্যনিষ্ঠ, পরিপমী আদর ভূতয। বণিক্‌ দেখতে পাবে ভার মধ্যে সত্যবাদী আদর্শ বণিক। যোদ্ধা দেখতে পাবে তার মধ্যে নিভীক আদর্শ যোদ্ধা। সেনাপতি দেখতে পাবে তার মধ্যে রণকৃশল স্থিরমস্তিষ্ক আদর্শ সেনাপতি । নেতা দেখতে পাবে তার মধ্যে হিতৈষী জনসেবক আদর্শ নেতা । বিচারকর্তা দেখতে পাবে তার মধ্যে নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ আদর্শ বিচারক । কুর'আন শরীফে তাই তার সম্বন্ধে বলা হয়েছে “লকদ্‌ কানা লাকুম ফী রসুলিল্লাহি উস্ওয়াতন হাসানা” _ নিশ্চয়ই আল্লাহের রসূলের মধ্যে তোমাদের জন্য অতি উত্তম আদর্শ আছে। তার পূর্বে ও পরে অনেক ধর্মপ্রবর্তকদের সম্বন্ধে অনেক অলৌকিক ক্ষমতার উপাখ্যান শুনতে পাই । কেউ ভরা দরিয়ার মধ্যে শুকনা পথে পার হয়ে গেছেন, কেউ মরাকে বাচিয়েছেন, কেউ পাহাড়কে ছাতার মত উর্ধ্ব ক'রে ধরেছেন । এই সমস্ত ভক্তেরা বিশ্বাস করে। অবিশ্বাসীকে বিশ্বাস করাবার মত কোনও দলিল নেই, হযরত মুহম্মদ (দঃ) সম্বন্ধেও এইরূপ অনেক অলৌকিক কার্য্যের বর্ণনা আছে। সেগুলির অনেকটি এতিহাসিক প্রমাণের কষ্টি পাথরে সত্য বলে টিকতে পারে। কিন্তু দুটি অলৌকিক কার্য অতি অবিশ্বাসীও বিশ্বাস করতে বাধ্য । একটি আরব জাতির অভ্যুত্থান ও দ্বিতীয়টি মহা-কুর্আন । এইখানে আমি দু'জন অমুসলমানের নিরপেক্ষ সাক্ষ্য উপস্থিত করব ৷ Thomas 0811%19 বলেন = “আরবজাতির পক্ষে এ ছিল আধার থেকে আলোয় জন্ম, আরব এতে পেলে প্রথমে জীবন। এক গরীব রাখালের জাতি পৃথিবীর সৃষ্টি থেকে তার মরুভূমিতে সকলের অজ্ঞাতভাবে ঘুরে বেড়াচ্ছিল; এক বীর নবীকে উপর থেকে পাঠান হ'ল তাদের কাছে এমন কথার সঙ্গে, যা তারা বিশ্বাস করতে পারে । দেখ তো, অজ্ঞাত হচ্ছে জগদৃ-বিখ্যাত, ক্ষুদ্র হচ্ছে জগদ বৃহৎ। তারপর এক শতাব্দীর মধ্যে আরব হচ্ছে এদিকে গ্রানাডায় আর ওদিকে দিল্লীতে -_- বীর্যে, এশ্বর্যে আর প্রতিভার আলোকে আলোকিত হ'য়ে আরব বহু যুগ ধ'রে পৃথিবীর এক বড় অংশের উপর আলো দিচ্ছে।” একটি মৃত জাতির জীবনদান, এ কি শত সহস্র মৃত ব্যক্তির জীবনদানের চেয়ে নয়? কুরআনের শক্তি সম্বন্ধে Emmanuel Duetsch বলেন = “একটি পুস্তক যার সাহায্যে আরবেরা মহান্‌ আলেকযাণ্ডার অপেক্ষা, রোম অপেক্ষা, পৃথিবীর বৃহত্তর ভূভাগ জয় করতে সমর্থ হয়েছিল, রোমের যত শতক বৎসর লেগেছিল তার জয় সম্পূর্ণ করতে, আরবের লেগেছিল তত দশক । এরই সাহায্যে সমস্ত সেমেটিক জাতির মধ্যে কেবল আরবেরাই এসেছিল ইউরোপে

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.